ভারতে শুরু হল করোনা টীকার প্রথম হিউম্যান ট্রায়াল, এইমসে 'কোভ্যাকসিন' নিলেন ৩০ বছরের ব্যক্তি
ভারতে শুরু হল করোনা টীকার প্রথম হিউম্যান ট্রায়াল, এইমসে 'কোভ্যাকসিন' নিলেন ৩০ বছরের ব্যক্তি
অবশেষে করোনা ভাইরাস ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হল ভারতে। শনিবার এইমস হাসপাতালে করোনা টীকা কোভ্যাকসিন প্রথম প্রয়োগ করার হল ৩০ বছরের এক যুবকের উপর। হায়দরাবাদের ভারতী বায়োটেকের সঙ্গে যৌথ উদ্যোগে আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ৈতরি করেছে এই করোনা টীকা।

করোনা টীকার হিউম্যান ট্রায়াল
করোনা টীকার হিউম্যান ট্রায়াল শুরু হল ভারতে। এইমসে প্রথম করোনা টীকা কোভ্যাকসিন প্রয়োগ করা হল ৩০ বছরের এক ব্যক্তির দেহে। করোনা টীকার পরীক্ষার জন্য ১২ জন স্বেচ্ছাসেবককে বাছাই করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বাঙালি অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ও করোনা টীকার হিউম্যান ট্রায়ালের স্বেচ্ছাসেবক হওয়ার আবেদন জানিয়েছেন।

দেশিয় করোনা টীকা কোভ্যাকসিন
ভারতের নিজস্ব উদ্যোগে তৈরি করা হয়েথে করোনা ভাইরাসের টীকা। হায়দরাবাদের ভারতী বায়োটেকের সঙ্গে যৌথ উদ্যোগে আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ৈতরি করেছে এই করোনা টীকা। তার হিউম্যান ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে ভারতে ড্রাগ কন্ট্রোলার জেনারেল। তারপরেই দিল্লির এইমসে করোনা টীকার হিউমযান ট্রায়ালের জন্য বেছে নেয় আইসিএমআর।

৩ দফায় করোনা টীকা পরীক্ষা
৩ দফায় করোনা টীকা পরীক্ষা করা হবে। প্রথম পর্যােয় এইমসে ১০ জনের উপর প্রয়োগ করা হবে কোভ্যাকসিন। প্রথম ডোজের রিপোর্ট হাতে আসার পরেই দ্বিতীয় ডোজের পরীক্ষা শুরু হবে। মোট ১০০ জনকে করোনা টীকার হিউম্যান ট্রায়ালের জন্য বেছে নিয়েছে এইমস। গোটা দেশে ১২টি কেন্দ্রে হবে এই করোনা টীকার হিউম্যান ট্রায়াল।

কারা হতে পারবেন স্বেচ্ছাসেবক
করোনা টীকার হিউম্যান ট্রায়ালের জন্য ১৮ থেকে ৫৫ বছররে বয়সীরা আবেদন করতে পারবেন। এবং তাঁদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মহিলারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অন্তঃসত্ত্বা মহিলারা আবেদন করতে পারবেন না। দ্বিতীয় পর্যায়ের করোন টীকার হিউম্যান ট্রায়ালের জন্য ৭৫০ জনকে বাছাই করা হবে। সেক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে আবেদন করতে পারেন ১২ থেকে ৬৫ বছরে পর্যন্ত ব্যক্তি।












Click it and Unblock the Notifications