দেশে দৈনিক মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, একদিনে আক্রান্ত ৬০ হাজার ছাড়িয়ে গেল

দৈনিক মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গিয়েছে

দেশের করোনা ভাইরাসের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২,২৫৮ জন। দেশের করোনা গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৯,০৮,৯১০ জন। পাল্লা িদয়ে বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,৫২,৬৪৭ জন। করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩০,৩৮৬ জন।

দৈনিক মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গিয়েছে

দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে উদ্বেগ বাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মারা গিয়েছেন ২৯১ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬১,২৪০ জন। করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র। রাজ্য জুড়ে নাইট কার্ফু জারি করা হয়েছে। রাত ৮টার পর সব শপিংমল, দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মুম্বইয়েও করোনা নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার।

ইতিমধ্যেই একের পর এক বলিউড তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে। কার্তিক আরিয়ন, আমির খান, মাধবন,মিলিন্ড সুমন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেণ্ডুলকারও। শারিক অবস্থা তেমন আশঙ্কা জনক না হওয়ায় বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। এদিকে আবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেেল আদিত্য ঠাকরে ও তার স্ত্রী রেশমি ঠাকরেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গবেষকরা জানিয়েছেন ভারতে সেকেন্ড করোনা ওয়েভ আরও ভয়ঙ্কর হতে চলেছে। এপ্রিম মাসের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত ভারতে করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার নেবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই দিল্লি, গুজরাত হোলি খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। হোলি খেলা নিয়ে রাজ্য গুলিকে সতর্ক হতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+