দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজার পার করল, ফের শঙ্কা বাড়াচ্ছে মহারাষ্ট্র

দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজার পার করল, ফের শঙ্কা বাড়াচ্ছে মহারাষ্ট্র

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৭০ জন। শনিবার সংখ্যাটা ছিল ৪০৪১জন। করোনা ভাইরাসের সংক্রমণ ফের উর্ধ্বমুখী হতে শুরু করেছে দেশে। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ গত কয়েকদিনে দ্বিগুণ বেড়েছে।তাতেই আরো শঙ্কা বাড়ছে। যদিও আইসিএমআরের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখনই করোনার চতুর্থ ওয়েভ শুরু হওয়ার মত কোনও সম্ভাবনা তৈরি হয়নি।

ফের শঙ্কা বাড়াচ্ছে মহারাষ্ট্র

করোনা সংক্রমণ ফের উর্ধ্বমুখী দেশে। মুম্বই এবং মহারাষ্ট্রে সংক্রমণ নিয়েই উদ্বেগ রয়েছে। এছাড়া দৈনিক সংক্রমণে এগিয়ে রয়েছে পাঁচটি রাজ্য। তার মধ্যে রয়েছে তামিলনাডু, কেরাল, তেলঙ্গানা, কর্নাটক এবং মহারাষ্ট্র। এই পাঁচ রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পাঁচ রাজ্যের সরকারকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যদিও চতুর্থ ওয়েভের মত পরিস্থিতি এখনও তৈরি হয়নি দেশে। এমনই দাবি করেছে আইসিএমআর। চার হাজার ২৭০ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন। কমেছে করোনায় মৃতের সংখ্যা। করোনা একদিনে মারা গিয়েছেন পনেরো জন। মারা যাওয়ার সংখ্যা না বাড়লেও করোনা সংক্রমণ বড়তে শুরু করায় উদ্বেগ রয়েছে।

ফের শঙ্কা বাড়াচ্ছে মহারাষ্ট্র

গতকাল থেকেই দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষ করে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ছে। গতকাল থেকে মুম্বই এবং মহারাষ্ট্রে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। মার্চের তুলনায় দ্বিগুণ করোনা সংক্রমণ ধরা পড়েছে গতকাল মুম্বইয়ে। তারপরেই মাস্ক পরা নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নজরদারি কড়া করেছে মহারাষ্ট্র সরকার। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের পুণেতে ওমিক্রণের নতুন ভ্যরিয়েন্টের আক্রন্তের হদিশ মিলেছে। ৭-৮ জন ওমিক্রণ ভ্যারিয়েন্টের নতুন সাব ভ্যরিয়েন্টের সংক্রমিত হয়েছেন। তঁাদের উপসর্গ কম থাকায় বাড়িতেই রাখা হয়েছিল। করোনার সাব ভ্যারিয়েন্টের হাত ধরেই ভারতে চুতুর্থ ওয়েভের সংক্রমণ ছড়িয়ে পড়বে বলে জানিয়েছিলেন গবেষকরা। তবে এখনও চতুর্থ ওয়েভের সংক্রমণের তেমন কোনও সম্ভাবনা দেখা যায়নি বলে জনিয়েছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+