মাস্ক বিধি কড়া হতেই দৈনিক সংক্রমণে সামান্য পতন, কবে আছড়ে পড়বে চতুর্থ ওয়েভ জানিয়ে দিলেন গবেষকরা
মাস্ক বিধি কড়া হতেই দৈনিক সংক্রমণে সামান্য পতন, কবে আছড়ে পড়বে চতুর্থ ওয়েভ জানিয়ে দিলেন গবেষকরা
গতকােলর চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ২৫০০ থেকে নেমে ২৪০০-র একটু বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২,৪৮৩ জন। মাস্ক বিধি কড়া করার কারণেই সংক্রমণের সংখ্যায় পতন বলে মনে করা হচ্ছে। এদিকে করোনার চতুর্থ ওয়েভ নিয়ে নতুন কথা শুনিয়েছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন জুন-জুলাই মাসে গোয়ায় আছড়ে পড়বে করোনার চতুর্থ ঢেউ।

গত কয়েক দিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। গত সাত দিনে দ্বিগুণ হারে বেড়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একাধিক রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তার মধ্যে এখন শীর্ষে রয়েছে দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত ৮ দিনে এই প্রথম দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমল। দিল্লি সরকার সংক্রমণ বাড়তেই কড়া করেছে মাস্ক বিধি। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। তার জেরে অনেকটাই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর।

রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংক্রমিত হয়েছে ১০১১ জন। হরিয়ানায় আক্রান্ত হয়েছেন ৪৭০ জন আর কেরে আক্রান্ত হয়েছেন ২৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে ২১ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এই নিয়ে আগেই মোদী সরকার সেই সব রাজ্যগুিলকে সতর্ক করেছে। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ১৫,৬৩৬ জন। রাজধানী দিল্লির পাশাপাশি কর্নাটক এবং ছত্তিশগড়ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। কেরল এবং তামিলনাড়ুতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে।
হরিয়ানায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সেকারণে চণ্ডীগড়ে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। আবার গুরুগ্রামে শুধু মাত্র ৮৭ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে। সেকারণে হরিয়ানা সরকার গুরুগ্রাম, সোনপত, ফরিদাবাদ, ঝাঞ্ঝর জেলায় মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে। পশ্চিমবঙ্গে এখনও করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাকে সহজভাবে দেখতে নারাজ রাজ্য সরকার। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। মোদী সরকার আগামী কাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন। সেখানে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আলোচনা হওয়ার কথা। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে গবেষকরা দাবি করেছেন জুন-জুলাই মাসে গোয়ায় আছড়ে পড়বে করোনার চতুর্থ ওয়েভে।












Click it and Unblock the Notifications