৪০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় কত জনের মৃত্যু জেনে নিন

৪০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় কত জনের মৃত্যু জেনে নিন

গত ২৪ ঘণ্টায় দেশের করেনা সংক্রমিতের সংখ্যা ৪০ হাজারের নীচে নামল। আক্রান্ত হয়েছেন ৩৯,৭৯৬ জন। তবে করোনা ভাইরাসের সংক্রমণে দৈনিক মৃতের সংখ্যা কিন্তু সন্তোষ জনক নয়। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে দেশে মারা গিয়েছেন ৭২৩ জন। গত কয়েক মাস ধরেই দৈনিক মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে। করোনা ভাইরাসে গোটা দেশে এখন সংক্রমিত হয়েছেন ৩,০৫,৮৫,২২৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,৮২,০৭১জন।

গত ২৪ ঘণ্টায় কত জনের মৃত্যু জেনে নিন

করোনার সেকেন্ড ওয়েভ অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাই বলে দিচ্ছে এখন অনেকটাই নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি। আগ্রায় একটিও করোনা সংক্রমিতের হদিশ মেলেনি গত ২৪ ঘণ্টা। ১০০ দিন পরে যা রেকর্ড বলে মনে করা হচ্ছে। মধ্য প্রদেশ যেখানে ডেল্টা প্লাস ভ্যারিেয়ন্টের সংক্রমণ মিলেছিল সেখানে নতুন করে মাত্র ৪৭ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ জনের।

তেলঙ্গানায় আক্রান্তের সংখ্যা একদিনে ৬০৫ জন। তুলনামূলক ভাবে মৃতের সংখ্যা নিতান্তই কম মাত্র ৭ জন। অসমে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২১৩ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। এদিকে আজ থেকেই একাধিক রাজ্য লকডাউন আরও শিথিল করেছে। কর্নাটকে খুলে দেওয়া হয়েছে মন্দির। সেখানে দর্শনার্থী এবং ভক্তদের আগমনের অনুমতি দেওয়া হয়েছে। একই ভাবে উত্তর প্রদেশও আজ থেকে জিম, শপিং মল খুলে দিয়েছে। গোয়া সরকারও বার এবং রেস্তরাঁ খুলে দিয়েছে আজ থেকে। জম্মু-কাশ্মীরও ৫ জেলায় নাইট কার্ফু প্রত্যাহার করে নিয়েছে। যাঁরা করোনা টিকা নিয়েছেন তাঁরা শপিং মলে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+