লকডাউনে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! অমিত শাহের মন্ত্রকের নয়া নির্দেশ

লকডাউনে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! অমিত শাহের মন্ত্রকের নয়া নির্দেশ

করোনা ভাইরাসের দংশনে বিধ্বস্ত ভারত। গোটা দেশে ২১ দিনের লকডাউন পর্বের পর , আরও ১৯ দিনের লকডাউন চলছে। এমন অবস্থায় ৩ মে পর্যন্ত চলা লকডাউনের পর ৪ মে থেকে যে সারা দেশে ট্রেন বা বিমান চলবে তার কোনও নিশ্চয়তার বার্তা কেন্দ্রের তরফে উঠে আসছে না। এই অবস্থায় বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছেন। যাঁদের নিয়ে বড় বার্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তা

স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তা

দেশের কোনও রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা যেন এক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যাতায়াত না করেন। এই সাফ বার্তা দিয়েছে অমিত শাহের মন্ত্রক।

পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে!

পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে!

পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি অনুধাবন করে লকডাউনের মধ্যে বিশেষ ট্রেন চালানো নিয়ে আলোচনা হয় শনিবার। কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। তবে কোনও স্থির বার্তা এই নিয়ে আসেনি।

 ট্রেন চলাচল নিয়ে জল্পনা!

ট্রেন চলাচল নিয়ে জল্পনা!

শনিবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে লকডাউনের ৪০ দিনের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। ফলে ৩ মে লকডাউনের দ্বিতীয় পর্যায় শেষ হলেই যে ট্রেন ও বিমানকে ছাড় দেওয়া হবে, তা নয়। সেক্ষেত্রে ১৫ মে পর্যন্ত এই দুই পরিষেবাকে আবারও স্থগিত রাখা হতে পারে দেশে। ফলে ১৫ মের পর থেকে ট্রেন ও বিমান পরিষেবা চালু হওয়ার আভাস উঠে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তা লকডাউনের নিয়ম নিয়ে

স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তা লকডাউনের নিয়ম নিয়ে

লকডাউনের মধ্যে ২০ এপ্রিলের পর থেকে অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন একাধিক জিনিস ই-কমার্স সেক্টরগুলিকে পরিবহন করার জন্য ছাড় দেয় সরকার। তবে, ১৯ এপ্রিলের জারি করা নির্দেশে সেই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এখন থেকে কোনও ইকমার্স সেক্টর অনঅত্যাবশ্যকীয় পণ্য ২০ এপ্রিলের পর পৌঁছবেনা লকডাউনের মধ্যে। সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে ই কমার্সের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+