অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা, দৈনিক মৃত্যু সেই ৪০০০ ঘরেই
অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা, দৈনিক মৃত্যু সেই ৪০০০ ঘরেই
দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে আরও পতন। গতকালের পর আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৫৭,২৯৯। দেশে মোট আক্রান্ত হয়েছেন ২,৬২,৮৯,২৯০ জন। একই সঙ্গে দেেশ েবড়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩,৫৭,৬৩০ জন।

ভাবাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস
করোনা আক্রান্ত হওয়ার পরেই আরও একটি মারণ রোগের সংক্রমণ বাড়ছে দেশে। তার নাম ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই কেন্দ্রের সুপারিশ মেনে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে একাধিক রাজ্য। ইতিমধ্যে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বিহার, দিল্লি, পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের থাবায় একাধিক রোগীর মৃত্যু হয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা।

থার্ড ওয়েভের আশঙ্কা
করোনার সেকেন্ড ওয়েভের মাঝেই থার্ড ওয়েভের আশঙ্কা দেখা দিয়েছে। একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী থার্ড ওয়েভ নিয়ে প্রশাসনিক আধিকারীকদের সতর্ক করেছেন। বিশেষ করে শিশুদের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কতজন শিশু আক্রান্ত হচ্ছে এই করোনা ভাইরাসে তার তথ্য সংগ্রহ করতে বলেছেন তিনি। থার্ড ওয়েভে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গিয়েছে।

ভ্যাকসিন উৎপাদনে জোর
করোনা পরিস্থিতির মধ্যে গোটা দেশে ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার উত্তর প্রদেশেও তৈরি হবে কোভ্যাক্সিন। প্রায় ১ কোটি ডোজ তৈরি করবে ভারত বায়োটেক। ভ্যাকসিন উৎপাদনে গতি আনতে যুদ্ধকালীন তৎপরতায় কেন্দ্র কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন একটি ভ্যাকসিনও যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে।

হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ
ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে আবার দেখা দিয়েছে হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। হোয়াইট ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন উত্তর প্রদেশের ৭০ বছরের এক ব্যক্তি। তবে চিকিৎসকরা জানিয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসের মতো ক্ষতিকর নয় হোয়াইট ফাঙ্গাস। পরিচ্ছন্ন থাকা বেশি জরুরি। প্রতিদিন ব্যবহারের মাস্ক পরিষ্কার করে ধুয়ে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications