৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর ! আর কী জানালেন মোদী

'এই লড়াই খুব ভালোভাবে এগিয়ে চলেছে। আপনাদের চেষ্টায় ভারত করোনাকে অনেকটা আটকে রাখতে সমর্থ হয়েছে। আপনাদের কষ্ট এই দেশকে বাঁচিয়েছে।' এই বার্তা দিয়েই এদিন নববর্ষের সকালে ২১ দিনের লকডাউনের বৃদ্ধির বার্তা দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর এদিনের ভাষণে সবার আগে দেশবাসীর প্রতি নববর্ষ থেকে বৈশাখীর শুভেচ্ছা জানান মোদী। এরপর নিজের বক্তব্য রাখতে শুরু করেন মোদী।

কোন বার্তা প্রধানমন্ত্রীর

কোন বার্তা প্রধানমন্ত্রীর

'ভারত উৎসবের মাঝে ঘিরে থাকে, বৈশাখী, পয়লা বৈশাখ সহ অনেক রাজ্যে নতুন বছরের সূচনা হয়েছে। অনেকেই বাড়ির ভিতরে থেকে উৎসব পালন করছেন। যা লক্ষণীয়। সকলকে ধন্যবাদ। ' বলেন মোদী। তিনি ২১ দিনের লকডাউনে দেশবাসীর নিয়মের পালনের ভূয়সী প্রশংসা করেন।

করোনা মোকাবিলা নিয়ে মোদীর বার্তা

করোনা মোকাবিলা নিয়ে মোদীর বার্তা

'করোনা মহামারী কীভাবে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে তা সকলেই জানেন। ভারতে তা কিছুটা আটকানো গিয়েছে। ভারতে যখন করোনার ঘটনা ছিল না তখন থেকেই ভারত বিদেশি যাত্রীদের আসা বন্ধ করেছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের স্ক্রিনিং করা হয়েছে। ' বলে জানান মোদী।

'ভারতের পরিস্থিতি ভালো'

'ভারতের পরিস্থিতি ভালো'

মোদী এদিন বলেন, অন্যান্য দেশের তুলনায় ভারতের পরিস্থিতি অনেক ভালো। যদিও তিনি কোনও দেশের সঙ্গে ভারতের তুলনা করতে চাননি। তিনি বলেন, ' দেশে মাত্র ৫৫০ জন আক্রান্ত হয়েছেন, তখন থেকেই ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ভারত বসে না থেকে তা থামানোর চেষ্টা করেছে। এটা এমন এক সঙ্কট যা কোনও দেশের সঙ্গে তুলনা করা যায় না। তবে এটাও সত্য যে দুনিয়াভর বড় বড় দেশের পরিসংখ্যান যদি দেখেন তাহলে দেখবেন ভারত নিজেদের অনেকটাই সামলে নিতে পেরেছে।'

মোদীর বার্তা

মোদীর বার্তা

মোদী বলেন, 'অনেক দেশ যেখানে একসময়ে ভারতের মতোই আক্রান্ত ছিল, সেখানে এখন ভারতের থেকে ২৫ গুণ বেশি করোনা আক্রান্ত রয়েছে। পরিস্থিতিকে আমরা যেভাবে সামলেছি সেটার লাভ আমরা পেয়েছি। সোশ্যাল ডিসট্যান্সিং ও লকডাউনের সুফল আমরা পেয়েছি।'

'ভারতের মানুষের দীবনের আগে..' অর্থনৈতিক ক্ষতি বড় নয়!

'ভারতের মানুষের দীবনের আগে..' অর্থনৈতিক ক্ষতি বড় নয়!

এরপরই প্রধানমন্ত্রী বলেন,' অর্থনীতির দিক থেকে দেখলে অবশ্যই সমস্যা চোখে পড়বে। তা থেকে বেরোতে সময়ও লাগবে। তবে দেশবাসীর প্রাণের চেয়ে বড় কিছু নয়।'

লকডাউন বৃদ্ধির ঘোষণা

লকডাউন বৃদ্ধির ঘোষণা

''সমস্ত দিক নজর রেখে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল। যেভাবে এখন লকডাউন পালন করা হয়েছে, সেভাবেই এরপরেও লক়ডাউন কার্যকর করুক সকলে। স্থানীয়ভাবে কেউ নতুন করে আক্রান্ত হলে সেটা অবশ্যই আমাদের কাছে চিন্তার বিষয় হবে।' মোদী বলেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+