করোনা দংশন কাটিয়ে ওঠা ৯৩ বছরের বৃদ্ধের সুস্থতার নেপথ্যে কোন কারণ! 'ফুড হ্যাবিট' কী বলছে
করোনা দংশন কাটিয়ে ওঠা ৯৩ বছরের বৃদ্ধের সুস্থতার নেপথ্যে কোন কারণ! 'ফুড হ্যাবিট' কী বলছে
চিকিৎসকরা বলেছিলেন যে, ৯৩ বছরের করোনা আক্রান্ত কেরলের পথনমঠিট্টার রোগীর সুস্থ হয়ে ওঠা যেন ছিল 'ম্যাজিক'! যেখানে সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে, বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে এই রোগ মারণ হতে পারে। যাঁদের সহনশীলতা কম তাঁদেরই করোনার জেরে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। তবে এই সমস্ত ধারণাকে বিশ্বে অনেকেই উড়িয়ে দিয়েছেন। বহু বয়স্কই সুস্থ হয়ে উঠেছেন। তেমনই একজন কেরলের এই ৯৩ বছরের বৃদ্ধ।

আব্রাহাম ও মারিয়ামের কাহিনি
কেরলের পথনমঠিট্টার ৯৩ বছরের থমাস আব্রাহাম ও তাঁর ৮৮ বছরের স্ত্রী মারিয়াম করোনা আক্রান্ত হন। খবর শুনে পরিবারের সকলেই উদ্বিগ্ন হন। হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। তাঁরা সেরেএ ওঠেন। চিকিৎসকার বলছেন ৯৩ বছরের আব্রাহামকে নিয়ে ছিল চিন্তা। কিন্তু তাঁর খাদ্যাভ্যাস তাঁকে বাঁচিয়ে দিয়েছে।

কী কী খেতেন এই বৃদ্ধ?
৯৩ এর আব্রাহম চালর খাবার বা ভাত জাতিয় খাবার খেতে খুব ভালোবাসেন। এছাড়াও সাবুর কোনও পদ দিলে তিনি না করেন না! সঙ্গে কাঁঠাল ফল হিসাবে খেতে খুব ভালোবাসেন আব্রাহাম। মনে করা হচ্ছে অই ৩ টি জিনিসের ভারসাম্য আব্রাহামের খাদ্যাভ্যাসে রয়েছে বলেই তিনি করোনার অসুস্থতা কাটিয়েছেন সহজে।

আর কোন কারণ রয়েছে ৯৩ এর বৃদ্ধের সুস্থতার আড়ালে?
চিকিৎসকরা বলছেন, আব্রাহাম একদমই ধূমপান করতেন না। যা তাঁর সেরে ওঠার পক্ষে সবচেয়ে বড় কারণ হিসাবে উঠে আসে। তবে নেশা কি একদমই ছিল না আব্রাহামের? পড়শিরা বলছেন , চায়ের নেশা প্রবল আব্রাহামের। আর তিনি এই বয়সেও প্রবল কর্মঠ। যা আব্রাহামকে ফিট থাকতে সাহায্য করেছে। ঐর এই ফিটনেসই আব্রাহামের সেরে ওঠার অন্যতম কারণ।












Click it and Unblock the Notifications