করোনা কেড়েছে শৈশবের হাসি, দেশজুড়ে অনাথ শিশুদের অর্ধেকেরই বয়স ১৫-র নীচে

করোনা কেড়েছে শৈশবের হাসি, দেশজুড়ে অনাথ শিশুদের অর্ধেকেরই বয়স ১৫-র নীচে

করোনাকালে যেমন চরম সঙ্কটে পড়েছে কমবেশি দেশের প্রতিটা ক্ষেত্র। তেমনই অন্ধকার নেমেছে মানবজীবনেও। অনাথ হয়েছে ভারতের হাজার হাজার শিশু। এদিকে সদ্য প্রকাশিত কেন্দ্রীয় তথ্য বলছে করোনায় ভারতে বাবা মা হারিয়েছে প্রায় ৯ হাজার ৩৪৬ জন শিশু। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে দায়ের করা হলফনামায় এই তথ্য জানিয়েছে জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন।

৭৮৮ জনের বয়স তিন বছরেরেও কম

৭৮৮ জনের বয়স তিন বছরেরেও কম

এদিকে ওই পরিসংখ্যানেই বাবা-মা দুজনকেই হারিয়ে অনাথ হয়েছে দেশের ১ হাজার ৭৪২ জন। বাকি ৭ হাজার ৪৬৪ জন বাবা অথবা মাকে হারিয়েছে করোনায়। দেখা যাচ্ছে করোনাকালে গোটা দেশে যত শিশু বাবা-মাকে হারিয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি শিশুই ৪ থেকে ১৩ বছরের মধ্যে। এর মধ্যে আবার ৭৮৮ জনের বয়স তিন বছরেরেও কম।

 ৬ হাজারের বেশি শিশু একজন অভিভাবকের সঙ্গে থাকছে

৬ হাজারের বেশি শিশু একজন অভিভাবকের সঙ্গে থাকছে

অন্যদিকে পরিসংখ্যানে এও দেখা যাচ্ছে ৬ হাজার ৬১২ জন শিশু বর্তমানে বাবা অথবা মাকে হারিয়ে যেকোনও একজন অভিভাবকের সঙ্গে থাকছে। এছাড়াও, ৩১ জন শিশুকে বিশেষ দত্তক সংস্থায় পাঠানো হয়েছে। ৯৮৫ জন পরিবারের বাকি সদস্যের সঙ্গে থাকছে বলেও জানা যাচ্ছে। তবে এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ।

অনাথ শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

অনাথ শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

শুদুমাত্র উত্তরপ্রদেশেই করোনার ছোবলে বাবা অথাবা মাকে হারিয়েছে ১ হাজার ৮৩০ শিশু।বর্তমানে তারা একজন অভিভাবকের সঙ্গেই থাকছে। এরপরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিহার।এদিকে এর আগে কোভিডে বাবা-মা হারানো শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এমনকী কেন্দ্রকে এই ধরণের শিশুদের দায়িত্ব নেওয়ারও পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত।

সুপ্রিম নির্দেশের পরেই মাঠে নামে কেন্দ্র

সুপ্রিম নির্দেশের পরেই মাঠে নামে কেন্দ্র

সুপ্রিম নির্দেশের পরেই এই বিষয়ে নড়েচড়ে বসে কেন্দ্র। করোনা সংক্রমণের কারণে যে সমস্ত শিশুদের মা-‌বাবা মারা গিয়েছেন, তাঁদের দেখভালের জন্য গত ২৯ মে '‌পিএম কেয়ারস ফর চিলড্রেন'‌ নামের একটি যোজনার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমস্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে ১৮ বছর পর্যন্ত ৫ লাখ টাকার স্বাস্থ্যবিমার সংস্থান করা হবে বলে জানানো হয় কেন্দ্রের তরফে। পাশাপাশি ১৮ বছর বয়স হলে তাদের জন্য ১০ লাখ টাকা স্টাইপেন্ডের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+