ভারতের লক ডাউন চিনকে ছাপিয়ে গেল! কীসের বিচারে এমন তথ্য উঠছে
এদিন মধ্যরাত থেকেই গোটা ভারত জুড়ে লক ডাউন ঘোষিত হয়। যার জেরে ২৪ মার্চ রাত থেকে আগামি ২১ দিন গোটা দেশ স্তব্ধ থাকতে চলেছে। মূলত প্রতিবেশী চিন থেকে বিশ্বে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাাসের প্রকোপ রুখতেই এমন পদক্ষেপ ভারতের। তবে লকডাউনের ঘোষণার পর চিন কেএ ছাপিয়ে গিয়েছে ১৩০ কোটির দেশ।

চিনের লক ডাউন
চিন প করোনা রুখতে ধাপে ধাপে লক ডাউন করে দেশ। এক একটি পদক্ষেপে এক একটি শহরকে তারা লকডাউন করেছে। সেক্ষেত্রে ভারত একযোগে গোটা দেশকে লক ডাউন করেছে যা নিঃসন্দেহে বড় পদক্ষেপ। যদিও কয়েকটি জায়গায় লক ডাউনের জেরে লাভের লাভ না হওয়ার পরই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় প্রশাসন। জানুয়ারি মাসে চিন শুধুমাত্র উহানকে লকডাউন করে। পরে ফেব্রুয়ারির মাঝে এরপর তারা পর পর ১৮ টি প্রভিন্স লকডাউন করে।

চিনের তুলনায় কোথায় এগিয়ে ভারত?
চিন যেখানে করোনা রুখতে ১৮ টি প্রভিন্সকে লক ডাউন করে, সেখানে ভারতে ৩২ টি রাজ্য অকসঙ্গে লক ডাউন হয়েছে। আর যদি ধাপে ধাপে লক ডাউনের কথাই ধরা যায় তাহলে প্রাথমিকভাবে ভারত ৮২ টি জেলা লক ডাউন হয়েছে। সেদিক দিয়েও পদক্ষেপের বিচারে পিছিয়ে রয়েছে চিন।

কিছু পরিসংখ্যান
যেখানে চিনে ৮১,৬০০ টি করোনা আক্রান্তের তথ্য উঠে আসে, সেখানে তাদের মৃতের সংখ্য়া গিয়ে দাঁড়ায় ৩ হাজার ২২৭ টি। সেক্ষেত্রে চিন শুধু ২৩ কোটি দেশবাসীকেই লক ডাউন করেছিল। অন্যদিকে , বর্তমানে ভারতে গোটা দেশের মানুষ লকডাউনে (অত্যাবশ্যকীয় কর্মী ছাড়া)। আক্রান্তের সংখ্যা চিনের তুলনায় এখন অনেকটাই কম। মোট ৫১৯ কোটি। ফলে এক ধাপে লকডাউনের ক্ষেত্রে ভারত চিনের চেয়ে এগিয়ে।












Click it and Unblock the Notifications