ফের মাথাচাড়া দিচ্ছে মারণ করোনা, পরবর্তী পর্যায়ে পঞ্চাশোর্ধদের টিকাকরণের লক্ষ্যমাত্রা কেন্দ্রের

ফের মাথাচাড়া দিচ্ছে মারণ করোনা, পরবর্তী পর্যায়ে পঞ্চাশোর্ধদের টিকাকরণের লক্ষ্যমাত্রা কেন্দ্রের

১৬ জানুয়ারি থেকে প্রথম দফার করোনা টিকাকরণ শুরুর পর ১ মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণষ। প্রথম ধাপে দেশের সমস্ত স্বাস্থ্যকর্মী সহ প্রথমসারির কোভিড যোদ্ধাদের টিকাকরণের পর দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে ষাটোর্ধ সমস্ত নাগরিককে টিকাকরণের লক্ষ্য নেওয়া হয়। কবে সেই ক্ষেত্রে ৪৫ বছরের বেশি কোমরবিডিটি যুক্ত মানুষদেরও টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হয়। এমতবস্থায় এবার পরবর্তী ধাপে ৫০ বছরের বেশি নাগরিকদের টিকাকরণের জোড়জোর চলছে বলে জানা যাচ্ছে।

ফের মাথাচাড়া দিচ্ছে মারণ করোনা, পরবর্তী পর্যায়ে পঞ্চাশোর্ধদের টিকাকরণের লক্ষ্যমাত্রা কেন্দ্রের

এই ক্ষেত্রে ইতিমধ্যেই খসড়া তালিকা তৈরি করে ফেলেছে ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের জাতীয় বিশেষজ্ঞ গ্রুপ। প্রথম ও দ্বিতীয় ধাপের এবার ৫০ বছরের বেশি বয়সী মানুষদেরই তালিকায় সবার শীর্ষে রাখতে চাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও এই ক্ষেত্রেও কোমরবিডিটি যুক্ত রোগীদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হতে চলেছে বলেই খবর। অন্যদিকে একযোগে প্রায় ১৩৩ কোটির বেশি ভারতীয়কে যে করোনা টিকা দেওয়া সম্ভব নয় তা একপ্রকার বুঝে গিয়েছে কেন্দ্র সরকার। তাই ক্ষেত্রে ধাপে ধাপে ঝুঁকিপূর্ণ মানুষদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে শুধুমাত্র মঙ্গলবার ২০ লক্ষ ভ্যাকিসন ডোজ দেওয়া হয়েছে গোটা দেশজুড়ে। যা টিকাকরণ পর্ব শুরুর পর গোটা দেশজুড়ে সর্বোচ্চ একদিনের রেকর্ড বলেই জানা যাচ্ছে। এর আগে একদিনে সর্বোচ্চ ল১৫ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছিল বলে খবর। অন্যদিকে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে দেশের ৩০ কোটির বেশি মানুষকে টিকাকরণের আওতায় নিয়ে আসার লক্ষ্য মাত্র নিয়ে এগোচ্ছে সরকার। এদিকে একাধিক রাজ্যে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১২ লক্ষ ৮৫ হাজারের কিছু বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+