করোনা সংক্রমণে নতুন রেকর্ড ভারতে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সর্বাধিক, আক্রান্ত ৪০,০০০ ছাড়াল

করোনা সংক্রমণে নতুন রেকর্ড ভারতে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সর্বাধিক, আক্রান্ত ৪০,০০০ ছাড়াল

করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ৪০,০০০-র বেশি। যার দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লক্ষ ১৮ হাজার ৪৩ হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬৮১ জন। তবে অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থতার হার দ্বিগুণ বলে জািনয়েছে স্বাস্থ্যমন্ত্রক

 রেকর্ড সংক্রমণ

রেকর্ড সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। আক্রান্ত হয়েছেন ৪০,৪২৫ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লক্ষ ১৮ হাজার ৬৮১ জন। যদিও মোট অ্যাক্টিভ কোসের সংখ্যা এখন ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯ জন।

মৃত্যু ৩০ হাজার ছুঁই ছুঁই

মৃত্যু ৩০ হাজার ছুঁই ছুঁই

করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮১ জনের। যার জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭,৪৯৭ জনের। মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজার ছুঁই ছুঁই অবস্থা। প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে. এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৮৭ জন।

 করোনায় লকডাউনের পথে

করোনায় লকডাউনের পথে

নতুন করে করোনা লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে একাধিক রাজ্য। সবচেয়ে সংক্রমণ বাড়ছে তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাতে। ইতিমধ্যেই কর্নাটক, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার দফায় দফায় লকডাউন শুরু করেছে।

সেপ্টেম্বরে আরও সংক্রমণের আশঙ্কা

সেপ্টেম্বরে আরও সংক্রমণের আশঙ্কা

গবেষকরা জানিয়েছেন সেপ্টেম্বরে করোনা সংক্রমণ আরও বাড়বে ভারতে। দেশে প্রায় দেড় লাখ লোকের মৃত্যু হতে পারে করোনা সংক্রমণে। এদিকে এখনও করোনা টীকা হাতে পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+