বেঙ্গালুরুতে জারি মৃত্যু মিছিল, ১১ দিনের করোনার বলি ১ হাজার মানুষ
১১ দিনের বেঙ্গালুরুতে করোনার কারণে মারা গেলেন ১ হাজার মানুষ
গোটা কর্ণাটক জুড়ে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ। সঙ্গে তাল মিলিয়ে বেঙ্গালুরুতেও বেড়ে চলেছে মৃত্যু মিছিল। পরিসংখ্যান বলছে মাত্র ১১ দিনে বেঙ্গালুরুতে প্রাণ কেড়েছে ১০০০ জনের। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এদিকে দেশের করোনা তালিকায় ৬ হাজারের বেশি মৃত্যুর নিরিখে ৫ নম্বর শহর হিসাবে নাম লিখিয়ে ফেলেছে বেঙ্গালুরু।

তালিকায় শীর্ষ স্থানে রয়েছে মুম্বই। তারপরেই রয়েছে পুণে, দিল্লি, থানে। অন্যদিকে গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা লাফিযে লাফিয়ে বাড়তে থাকায় বর্তমানে বেঙ্গালুরুতে সক্রিয় রোগীর সংখ্যা ২.০৬ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে বলে জানা যাচ্ছে। যা দেশের মধ্যে সবথেকে বড় রেকর্ড। অন্যদিকে গোটা কর্ণাটকেও বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বর্তমানে মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে মোট মৃতের সংখ্যা ছিল ১৪ হাজার ৮০৭। মৃত্যুর নিরিখে ১৫ হাজারের গণ্ডি পার করা এখন শুধু সময়ের অপেক্ষা।
এদিকে গোটা রাজ্যেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩.০১ লক্ষ। এদিকে করোনা দ্বিতীয় পর্বের ধাক্কায় কার্যত ভেঙে পড়েছে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো। বেঙ্গালুরুর পাশাপাসি বেডের ঘাটতি চরমে উঠেছে গোটা রাজ্যেই। পাওয়া যাচ্ছে না অক্সিজেনও। ভাঁড়ারে টান করোনার জীবনদায়ী ওষুধেও। অন্যদিকে ভয় ধরাচ্ছে করোনার নতুন মিউটেশন। বিশেষজ্ঞদের ধারণা সংক্রমণ যত ছড়াবে করোনার অভিযোজন ক্ষমতাও তত বাড়তে থাকবে। তৈরি হতে পারে নতুন স্ট্রেন। আর তাতেই বাড়ছে উদ্বেগ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications