করোনা আতঙ্কের জেরে তিরুপতি মন্দিরে বড় পদক্ষেপ! কারতারপুর সাহিব ঘিরে 'সাসপেনশন' জারি

করোনা আতঙ্কের জেরে তিরুপতি মন্দিরে বড় পদক্ষেপ! কারতারপুর সাহিব ঘিরে 'সাসপেনশন' জারি

রবিবার মধ্যরাত থেকে পাকিস্তানের কারতারপুর সাহিবে সমস্ত তীর্থযাত্রা বাতিল করল ভারত। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে এমনই বক্তব্য পেশ করা হয়েছে। জানানো হয়েছে। আপাতত করোনা আতঙ্কের জেরে স্থগিত রাখা হয়েছে এই তীর্থযাত্রা। এদিকে, তিরুপতি মন্দির নিয়ে বড়সড় পদক্ষেপের দিকে এগিয়ে চলেছে মন্দির কর্তৃপক্ষ। সবমিলিয়ে করোনা আতঙ্ক গ্রাস করছে তীর্থক্ষেত্রকেও।

পাকিস্তানের কারতারপুরে যাওয়া নিষিদ্ধ

পাকিস্তানের কারতারপুরে যাওয়া নিষিদ্ধ

পাকিস্তানের কারতারপুরে এদিন মধ্যরাত থেকে তীর্থ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি হল। ভারত , পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পারাপার বন্ধ করার উদ্দেশেই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে। করোনা ভাইরাস যাতে ক্রমাগত ছড়িয়ে না পড়তে পারে, তারজন্যই এমন পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

 তিরুপতিতে করোনা আতঙ্ক

তিরুপতিতে করোনা আতঙ্ক

এদিকে, ভারতের তিরুপতি মন্দিরে রোজই হাজার হাজার মানুষের ভিড় হয়। আর সেই জমায়েত থেকে যাতে কোভিড ১৯ ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টায় রয়েছে তিরুপতি কর্তৃপক্ষ। আর তড়িঘড়ি এই পদক্ষেপ উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে এক ব্যক্তিকে ঘিরে করোনা সন্দেহ ছড়াতেই।

তিরুপতি তীর্থে আইসোলেশনের পদক্ষেপ

তিরুপতি তীর্থে আইসোলেশনের পদক্ষেপ

তিরুপতি মন্দিরের সামনে দাঁড়ানো ভিড়ের মধ্যে কোনও ব্যক্তিকে ঘিরে যদি করোনা সন্দেহ দানা বাঁধে তার জন্য মুহূর্তে তাঁকে স্থানীয় রুইয়া হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। সেখানেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

৩১ মে পর্যন্ত বুকিং বাতিল করা যাবে

৩১ মে পর্যন্ত বুকিং বাতিল করা যাবে

তিরুপতি কর্তৃপক্ষ আগামী ৩১ মে পর্যন্ত তিরুপতির তীর্থ বাতিল করতে পারেন। এমনই জানানো হয়েছে তিরুপতি মন্দির কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই গোটা তিরুমালা জুড়ে প্রতি ২ ঘণ্টায় চত্বর সাফ রাখার বন্দোবস্ত চলছে তিরুপতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+