দিওয়ালির আগে করোনা গ্রাফ ঘিরে চড়ছে উদ্বেগ, দৈনিক মৃতের সংখ্য়ায় ফের বৃদ্ধি

বাংলা ও গুজরাতে সবেমাত্র সম্পন্ন হয়েছে দুর্গাপুজো থেকে নবরাত্রির উৎসব। তারপর সেভাবে দৈনিক আক্রান্তের সংখ্যায় হু হু করে বৃদ্ধি দেখা যায়নি ভারতের করোনা গ্রাফে। এই পরিস্থিতিতে করোনার জেরে দেশে হুহু করে বেড়ে যাচ্ছে করোনার দৈনিক মৃতের সংখ্যা। এই অবস্থাতে করোনার দৈনিক আক্রান্তা আপাতত ১৫ হাজারের কম হলেও, করোনার জেরে মৃতের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় আরও বাড়ল। একদিনে দেশে করোনার বলি ৮০৫ জন। যা নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে।

India reports 14,348 new COVID19 cases, 13,198 recoveries and 805 deaths in last 24 hours as per the Union Health Ministry.

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৩৪৮ জন। সুস্থতার সংখ্যা ১৩,১৯৮ জন। তবে যে বিষয়টি বারবার নজর কাড়ছে তা হল গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্য়া। শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে প্রায় হাজারের দিকে দৌড়চ্ছে। শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে মৃত্যু হয়েছে ৮০৫ জনের। এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে করোনা পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে,দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৪২,৪৬,১৫৭ জন। অ্যাক্টিভ কেস লোড রয়েছে ১৬১৩৩৪ জনের। মোট সুস্থতার সংখ্যা ৩৩৬২৭৬৩২ জনের। এদিকে, দেশের এই পরিস্থিতিতেও ভ্যাকসিনেশন কার্যত প্রবল হারে চলছে। আপাতত লক্ষ্যে পৌঁছানোর দৌড়ে এগিয়ে যাচ্ছে দেশের ভ্যাকসিনেশনের গতি। তবে তারই মাঝে এওয়াই ডট ফোর ডট টু ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত পরিস্থিতি রীতিমতো ভয় দেখাচ্ছে। মধ্যপ্রদেশের পর করোনার এই ভ্যারিয়েন্ট কর্ণাটক, কেরলে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে সম্পূর্ণ ভ্যাকসিন নিয়েও এই ভ্যারিয়েন্টের দাপটে অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন। এই জায়গা থেকে বাড়ছে উদ্বেগ।

এদিকে, ইউকের একটি গবেষণায় দেখা যাচ্ছে, ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট ভয়াবহ আকারে বাড়ছে। গবেষণায় বলা হচ্ছে, সহজেই ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে শুরু করে। আর সেই জায়গা থেকে ত্রাস আরও বাড়ছে ভ্যাকসিনেটেড যাঁরা তাঁদের নিয়ে। গবেষণা বলছে, ভ্যাকসিন নিয়েও যাঁরা কার্যত করোনার বিরুদ্ধে লড়তে সুরক্ষাকবচের আশায় রয়েছেন, তাঁদেরও করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রমণ করে ফেলছে সহজে। এমনকি দেখা গিয়েছে বাড়ি থেকে না বেরিয়ে , যাঁরা ভ্যাকসিন নিয়ে রয়েছেন ব্রিটেনে এমন বেশ কয়েকজনের শরীরে রয়েছে এমন ধরনের ডেল্টা ভ্যারিয়েন্টের চিহ্ন। এই পরিস্থিতিতে ভারতের করোনা গ্রাফ দুশ্চিন্তায় রাখছে। তবে গবেষণায় সুখবর একটাই, তা হল যাঁরা ঘরে রয়েছেন ও ভ্যাকসিননেটেড তাঁদের সহজেই করোনা ছেড়ে তলে যাচ্ছে। সেক্ষেত্রে ভ্যাকসিন যাঁরা পাননি ডেল্টা ভ্যারিয়েন্ট তাঁদের ক্ষেত্রে ত্রাস হয়ে দাঁড়াচ্ছে।

এদিকে, গতকালের রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের অঙ্ক বেড়ে গিয়ে হয়েছিল ১৬ হাজার ১৫৬ জন। সেই জায়গা থেকে এদিন ভারতে দৈনিক আক্রান্তের সংখ্য়া ১৫ হাজারের নিচে থাকলেও, দৈনিক মৃতের সংখ্যা বড়সড় আতঙ্ক তৈরি করেছে। এই পরিস্থিতিতে এমন অবস্থায় দেশে চরম উদ্বেগ ধরে রেখেছে ডেল্টা ভাইরাসের দাপট। উল্লেখ্য, দেশে সবে মিটেছে দুর্গাপুজো ও নবরাত্রি। এই উৎসবের ১৪ দি যেতে না যেতেই কলকাতায় হু হু করে করোনা সংক্রমণ বেড়ে যেতে দেখা যাচ্ছে। সেই পরিস্থিতিতে উদ্বেগ এখনও অব্যাহত রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+