দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল ২৫ হাজারে, তিন লাখের নীচে সক্রিয়ের সংখ্যা
ভারতে করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী হল। শুক্রবার ২৫ হাজারে নামল দৈনিক সংক্রমণের সংধ্যা। গতদিনের তুলনায় ৪৮৩৭ কমল এদিন। সেইসঙ্গে মৃতের সংখ্যাও নামল পাঁচশোর নীচে। আর সক্রিয়ের সংখ্যা কমে তিন লাখের নীচে নেমেছে। দৈনিক আক্
ভারতে করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী হল। শুক্রবার ২৫ হাজারে নামল দৈনিক সংক্রমণের সংধ্যা। গতদিনের তুলনায় ৪৮৩৭ কমল এদিন। সেইসঙ্গে মৃতের সংখ্যাও নামল পাঁচশোর নীচে। আর সক্রিয়ের সংখ্যা কমে তিন লাখের নীচে নেমেছে। দৈনিক আক্রান্তের প্রায় আড়াই গুণ করোনামুক্ত হয়েছেন শুক্রবার।

করোনা মহামারীর তৃতীয় ঢেউ স্তিমিত হতে চলেছে অবশেষে। দেশে মৃত্যমিছিল তবে এখনও অব্যাহত। করোনা সংক্রমণ কমলেও করোনার বিগত দুই ঢেউয়ের থেকে এবার দৈনিক মৃতের সংখ্যা এখনও প্রায় ৫০০-র কাছে। প্রায় দু-মাস যাবৎ করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক মৃত্যু শিখরে পৌঁছেছিল। সেই ধারা এখনও অব্যাহত।
করোনার সংক্রমণ গ্রাফ নিম্নমুখী হয়েছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমছে ২৫ হাজারে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ২৫৯২০ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৭,৮০,২৩৫।
ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছি সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা দিন কয়েক ধরে ১২০০-র উপরে ছিল। সেখান থেকে কমে ৩৫০-এর নীচে নেমে গিয়েছিল মৃতের সংখ্যা। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ৪৯২। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১০,৯৩৭-এ পৌঁছে গিয়েছে।
India reports 25,920 fresh COVID cases (4,837 less cases than yesterday), 492 deaths, and 66,254 recoveries in the last 24 hours
— ANI (@ANI) February 18, 2022
Active case: 2,92,092
Daily positivity rate: 2.07%
Total recoveries: 4,19,77,238
Total vaccination: 1,74,64,99,461 pic.twitter.com/5nCtJV1u6m
ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৬৬ হাজার ২৫৪ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,১৯,৭৭,২৩৮-এ। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় আড়াই গুণ এদিন। এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ২.০৭ শতাংশ। এদিন পরিসংখ্যান দেখিয়েছে দেশে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হয়েছে ফের। তবে করোনায় মৃত্যুহার অব্যাহত।
করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। সম্প্রতি মৃতের সংখ্যা ৫০০-র নীচে নেমেছে। দেশে মোট ১৭৪ কোটি ৬৪ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।
এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলে। মহারাষ্ট্রের থেকে প্রায় চার গুণ সংক্রমণ হয়েছে কেরলে। করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ।












Click it and Unblock the Notifications