টিকাকরণেই নতুন আশার আলো! লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল ৩ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে
টিকাকরণেই নতুন আশার আলো! লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলল ৩ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে
তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই গত কয়েক সপ্তাহ জুড় নতুন করে জোর দেওয়া হয়েছে করোনা টিকাকরণে (vaccination in India)। কেন্দ্রীয় রিপোর্ট বলছে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশে ৭৪ কোটির বেশি টিকা ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৩ লক্ষ ৩৮ হাজার ৯৪৫ জন মানুষকে করোনা (Coronavirus) টিকা দেওয়া হয়েছে বলে খবর। এদিকে মোট টিকা প্রাপ্তদের মধ্যে ১.০৩ কোটি স্বাস্থ্য সেবা কর্মী করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) একটি ডোজ(1st dose) পেয়েছে। সেখানে দুটি ডোজ পেয়েছে ৮৫.৯৮ লক্ষ স্বাস্থ্যসেবা কর্মী।

একনজরে টিকা পরিসংখ্যান
অন্যদিকে ১.৮৩ কোটি প্রথমসারির করোনা যোদ্ধা এখনও পর্যন্ত ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন বলে জানা যাচ্ছে। দুটি ডোজই পেয়ে গিয়েছেন ১.৪০ কোটি প্রথমসারির করোনা যোদ্ধা। পাশাপাশি ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২৯.৯২ কোটি মানুষ এখনও পর্যন্ত গোটা দেশে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন। সেখানে এই বয়সীমার মধ্যেই ৪.৩৭ কোটি মানুষ দুটি ডোজই পেয়ে গিয়েছেন বলে খবর।

কী বলছে কেন্দ্রীয় পরিসংখ্যান
অন্যদিকে ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ১৪.৩৭ কোটি মানুষ করোনা টিকার একটি ডোজ পেয়েছেন বলে খবর। অন্যদিকে এই বয়সসীমার মধ্যে ৬.৩১ কোটি মানুষ দুটি ডোজই পেয়েছেন বলে খবর। অন্যদিকে ষাটোর্ধ্ব ৯.৩২ কোটি মানুষ পেয়েছেন একটি ডোজ। এই বয়সীমার উপরে থাকা মানুষের মধ্যে ৪.৯৪ কোটি মানুষ দুটি ডোজ পেয়ে গিয়েছেন বলে কেন্দ্রীয় পরিসংখ্যানে জানা যাচ্ছে।

৩ রাজ্য ও ৩টি কেন্দ্র শাসিত অঞ্চলেই পূরণ হয়েছে লক্ষ্যমাত্রা
অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশের ৩টি রাজ্য ও ৩টি কেন্দ্র শাসিত রাজ্যে সমস্ত প্রাপ্তবয়ষ্ককে করোনা টিকার কমপক্ষে একটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে বলে খবর। সহজ কথায় প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রার নিরিখে এই ৬ প্রদেশেই ১০০ শতাংশ কোটা পূরণ করেছে।এর মধ্যে তালিকায় থাকা দাদরা, নগর হাভেলি, দমন-দিউতে ৬.২৬ লক্ষ টিকা ডোজ দেওয়া হয়েছে। গোয়ায় দেওয়া হয়েছে ১১.৮৩ লক্ষ টিকা ডোজ।

ডিসেম্বরের মধ্যেই সকল প্রাপ্তবয়ষ্কের করোনা টিকা
অন্যদিকে গোয়ায় ১১.৮৩ লক্ষ টিকা ডোজ দেওয়া হয়েছে। লাদাখে এই সংখ্যা ১.৯৭ লক্ষ। লক্ষদ্বীপে এই সংখ্যা ৫৩ হাজার ৪৯৯। এর মধ্যে হিমাচলপ্রদেশই দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে প্রথম এই লক্ষ্যমাত্র পূরণ হয়। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়ষ্ককে টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে টিকাকরণে কেন্দ্রের মূল হাতিয়ার হিসাবে কাজ করচে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি।












Click it and Unblock the Notifications