করোনার দৈনিক সংক্রমণ এগারো হাজার ছাড়াল, গ্রাফ দেখে চিন্তা বাড়ছে দেশবাসীর
ফের নতুন করে মাথা চাড়া দিয়েছে করোনা ভাইরাস, যার জেরে নাজেহাল হয়ে পড়ছেন দেশবাসী। ইতিমধ্যে কিন্তু দেশে ১১ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। হুহু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, লাগামহীন ভাবে বাড়ছে সক্রিয় কেসের সংখ্যাও। ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৯২ জন।

মোট কতজন করোনা আক্রান্ত হয়েছেন
বেড়ে চলেছে সক্রিয় কেসের সংখ্যাও বেড়ে দাঁড়িয়ে ৬৬ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ২৫৮ জন। কেরলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নয়জন। করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার ৬৮৪ জন।

মৃত্যুর হার কত দাঁড়িয়েছে
করোনার মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫ শতাংশ। মন্ত্রণালয় সূত্র মারফত জানা গিয়েছে, করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮.৭৪ শতাংশ। কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন মোট ৪ কোটি ৪২ লক্ষ ৭২ হাজার ২৫৬ জন। মোট মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১৮ শতাংশ।

কত জন করোনার টিকা পেয়েছেন
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেক দেশবাসী করোনার টিকা পেয়ে গেছেন। ২২০.৬৬ কোটি মানুষ এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন পেয়েছেন।

কী জানালেন মুখ্য সচিব
দেশজুড়ে যেভাবে করোনা গ্রাফ বাড়ছে তাতে রীতিমত ভয় ধরছে দেশবাসীর। আর সেই কারণে বুধবার মুখ্য সচিব পি কে মিশ্র করোনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে গেলে করোনার ওষুধ, টিকা,, হাসপাতালের বেড পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। তিনি আরও জানিয়েছেন, করোনা পরীক্ষা বাড়াতে হবে।

কী জানালেন রাজেশ ভূষণ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব রাজেশ ভূষণ জানান, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিচ্ছে সক্রিয় কেসের সংখ্যাও। কেরল, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং রাজস্থানে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ক্রমশ বাড়ছে ইতিবাচকতার হারও। বর্তমানে নতুন করে করোনা আক্রান্তের ৯২ শতাংশ হোম আইসোলেশনে রয়েছে।
ছবি সৌ:পিটিআই












Click it and Unblock the Notifications