হিমাচলপ্রদেশে নতুন করে করোনার প্রাদুর্ভাব, যার জেরে গোটা দেশে তৈরি হতে পারে ওষুধের সঙ্কট
হিমাচলপ্রদেশে নতুন করে করোনার প্রাদুর্ভাব, যার জেরে গোটা দেশে তৈরি হতে পারে ওষুধের সঙ্কট
করোনা সংকটের জেরে ভারতে শীঘ্রই শুরু হতে পারে বিভিন্ন ধরণের ওষুধের ঘাটতি, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। সূত্রের খবর, ইতিমধ্যেই হিমাচলপ্রদেশের বাড্ডিতে এশিয়ার বৃহত্তম মেডিকেল ফার্ম গুলিতে থাবা বসিয়েছে করোনা।

ওষুধ সরবরাহের উপর জারি স্থগিতাদেশ
এরপরেই করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ৯ দিনের জন্য ওই সমস্ত ফার্ম গুলি থেকে ওষুধ সরবরাহের উপর স্থগিতাদেশ জারি হয়েছে বলেও খবর। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে গোটা ভারতে তৈরি হতে পারে ওষুধ সংকট। যদিও এই সংকটকালীন অবস্থায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে সরকার কী পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে গোটা দেশ।

গোটা অঞ্চলেই চলছে স্যানিটাইজেশন প্রক্রিয়া
সূত্রের খবর, করোনা সংক্রমিত জোন হিসাবে চিহ্নত করার পরে, চণ্ডীগড় থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ঝাড়ঝাড়ি ও নালাগড় অঞ্চলে ওষুধ উত্পাদন কেন্দ্র গুলিতে বেশ কিছু দিনের জন্য কাজ বন্ধ হতে চেলেছে বলে খবর। সরকারি সূত্রে খবর, এই অঞ্চল গুলিতে ডোর-টু-ডোর স্ক্রিনিং এবং এই গোটা অঞ্চলের স্যানিটাইজেশন শেষ না হওয়া পর্যন্ত নতুন করে ওষুধ সরবরাহ চালু হবে না বলে জানা যাচ্ছে।

লকডাউনের জেরে তৈরি কাঁচামালের সংকট
সূত্রের খবর, সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো বড় ইউনিট রয়েছে এই জোনটিতে। বর্তমানে সেখানেও ৬ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। পাশাপাশি ২৪ শে মার্চ থেকে লাগাতার দেশব্যাপী লকডাউনের জেরে প্রতিটি ওষুধ উত্পাদকারী সংস্থাতেই কাঁচামালের বিশাল সংকট রয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে ওষুধ সরবরাহের ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications