ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, পঞ্জাবে বাধ্যতামূলক হল মাস্ক, সাবধানে থাকার পরামর্শ সরকারের
ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, পঞ্জাবে বাধ্যতামূলক হল মাস্ক, সাবধানে থাকার পরামর্শ সরকারের
দেশে কিন্তু ফের ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা গ্রাফ। আতঙ্ক বাড়ছে দেশবাসীর মধ্যে। রাজধানী দিল্লির পর এবার পঞ্জাবে করোনা বৃদ্ধি পাওয়ার কারণে মাস্ক বাধ্যতামূলক করেছে। জনবহুল এলাকায় মাস্ক কিন্তু সকল বাসিন্দাদের পড়তে হবে। তাছাড়াও বাস, ট্রেন, বিমান, সিনেমা হল, শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর, অফিস ও ক্লাসরুমে মাস্ক পড়া বাধ্যতামূলক।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন
যেভাবে কোভিড গ্রাফ বাড়ছে, সেহেতু স্বাস্থ্য বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। রাজধানীতে মাস্ক না পড়লে কিন্তু ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। যদিও পঞ্জাব সরকার এখনও জরিমানার কথা ঘোষণা করেননি, তবে তারাও সেই পথেই হাঁটবে বলে জানা যাচ্ছে। যা সূত্র মারফত জানা গিয়েছে।

পঞ্জাবে কতজন করোনা আক্রান্ত হয়েছেন
পঞ্জাবে বুধবার নতুন করে ৩০ টি করোনা কেসের সংখ্যা সামনে এসেছে। করোনা ভাইরাসের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৫৯ হাজার ৩৩৪। সোমবার হরিয়াণা সরকার জানিয়েছে গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপাত ও ঝাজ্জারে মাস্ক পরা কিন্তু বাধ্যতামূলক। যদি এটি কেউ না মানেন তাহলে তার জরিমানা পর্যন্ত হতে পারে।

চণ্ডীগড়েও বাড়ছে কোভিড
চণ্ডীগড়েও কিন্তু বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। চণ্ডীগড় স্বাস্থ্য বিভাগ সূত্রে এটি জানা গিয়েছে। উত্তরপ্রদেশে, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুড়, মিরাট, বুলন্দশহর, বাগপত ও লখনউতে কিন্তু মাস্ক বাধ্যতামূলক করেছে। যদিও পয়লা এপ্রিল থেকে মাস্ক আর পরতে হবে না বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার।
উল্লেখ্য, দিল্লিতে করোনা গ্রাফ বাড়ার ফলে আগামী মাসে, মে মাসে CBSE টার্ম-২ (দ্বিতীয় দফা) এর পরীক্ষা শুরু হবে। এভাবে যদি করোনা বাড়তে থাকে, তাহলে কীভাবে হবে এই পরীক্ষা। চিন্তায় অবিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা। যদিও দশম ও দ্বাদশ শ্রেণীর টার্ম-১ এর পরীক্ষা সেন্টার পরিবর্তনের কথা জানা গিয়েছে। কারণ আগের বারের মত, নিজের স্কুলে নয় পরীক্ষা দিতে হবে অন্য স্কুলে গিয়ে। আর তা নিয়েই আপত্তি অভিভাবকদের। আবার অনেক স্কুলও এই বিষয়ে নিয়ে নানান প্রশ্নও তুলেছেন।
গবেষকরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পড়ুয়ারা যে স্কুলে পড়াশুনা করেন, সেটি কিন্তু তাঁদের বাড়ির খুব কাছাকাছি হয়। আর এর কারণে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে যেতে সুবিধা হবে এবং পরীক্ষা কেন্দ্রেও যেতে অনেকটা সুবিধা হবে। অনেক অভিভাবক মনে করেন, যখন কোভিড ছড়িয়ে পড়ছে এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। দূরে যাওয়া এই সময়ে এখন যাওয়া ঠিক নয়।

স্বাস্থ্যমন্ত্রক কী জানাল
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৩৮০ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২ হাজারের থেকে সামান্য বেশি। দেশে একদিনে কোভিডের বলি হয়েছেন ৫৬ জন। ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২৩১ জন। আতঙ্কে ভুগছে দেশবাসী।












Click it and Unblock the Notifications