রবীন্দ্র সঙ্গীত বিকৃত করা থেকে মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ আক্রমণ, রইল রোদ্দুর রায়কে নিয়ে তৈরি হওয়া বির্তকগুলি

গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ মঙ্গলবার রোদ্দুর রায়কে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগ রয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা

বেশ কয়েকবছর আগে ফেসবুকে একটি ভিডিও অল্প কিছুটা ভাইরাল হয়৷ ভিডিওটিতে দেখা যায় একজন দাঁড়িওয়ালা লোক অঙ্গভঙ্গি ও বাংলা গালাগাল সহযোগে এটা বোঝানোর চেষ্টা করছেন যে কলকাতার লোকের পয়সার অভাব না থাকলেও যারা ডাব গাছ থেকে ফল পেড়ে এনে মানুষের মুখের সামনে ধরেন তাদের কম পয়সা কেন দেওয়া হয়? প্রশ্ন করার ধরন ও অঙ্গভঙ্গি এবং প্রশ্নের বিষয় একেবারে আলাদা হওয়ায় সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুতই পরিচিতি পেতে শুরু করেন রোদ্দুর রায়৷ সেই শুর এরপর শেষ তিন বছর বেশ কিছু বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন রোদ্দুর রায়৷

রোদ্দুর রায়ের মোক্সা-কবিতা ও গালাগাল!

রোদ্দুর রায়ের মোক্সা-কবিতা ও গালাগাল!

ডাবওয়ালার ভিডিও কিছুটা জনপ্রিয় হওয়ার কিছুদিন পর থেকেই নিজের ফেসবুক প্রোফাইলে পরপর কিছু অদ্ভুত সব কবিতা গান লিখতেন ও গাইতেন রোদ্দুর রায়৷ একটি উকুলেলে সঙ্গে নিয়ে বেসুরো গলায় সেই সব গান গাইতেন ফোসবুক লাইভে। এই গান কবিতাগুলি অশ্লীল গালাগালে ভরা থাকত৷ এবং সেগুলিই চিৎকার করে গাইতেন রোদ্দুর। নিজের এই অদ্ভুত সৃষ্টিকে মোক্সা-আর্ট ও নিজেকে 'বিশ্যোকোবি' (এরকম অদ্ভুদ বানানই লিখতেন) বলে দাবি করতেন রোদ্দুর!

রোদ্দুরের বিরুদ্ধে, 'চাঁদ উঠেছিল গগনে', রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করার অভিযোগ ওঠে!

রোদ্দুরের বিরুদ্ধে, 'চাঁদ উঠেছিল গগনে', রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করার অভিযোগ ওঠে!

রবীন্দ্রনাথের 'চাঁদ উঠেছিল গগনে' গানটিকে অশ্লীল গালাগাল ঢুকিয়ে বিকৃত করার বিরোধিতা করে রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল৷ সেবার তার সমর্থণ ও বিরোধিতায় দ্বিধাবিভক্ত ছিল সোশ্যাল মিডিয়ার জেন-ওয়াইরা৷ ওই অশ্লীল শব্দ সহযোগেই খোদ বিশ্বভারতীতে রোদ্দুরের সম্পাদিত রবীন্দ্রনাথের গান গেয়ে বিতর্ক তৈরি করেছিল কিছু ছাত্রছাত্র৷ একই সঙ্গে এক বসন্ত উৎসবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নিজেদের পিঠে আবির দিয়ে ওই অশ্লীল শব্দের গানের কিছু অংশ লিখেছিল বেশ কিছু ছাত্রছাত্রী! এ নিয়ে বিরোধিতাচরমে গিয়েছিল এবং সম্ভবত সে সময়ও সাইবার ক্রাইমে রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল অনেকে!

ধর্মের বিরুদ্ধে গালাগাল দেওয়া নিয়ে বিতর্ক!

ধর্মের বিরুদ্ধে গালাগাল দেওয়া নিয়ে বিতর্ক!

ফেসবুকে নিজের প্রোফাইলে কখনও হিন্দু কখনও মুসলিম ধর্মের বিভিন্ন চিরাচরিত রীতিনীতি নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছে রোদ্দুর রায়৷ আর বাধ সেধেছে তার প্রশ্ন তোলার ভঙ্গিমায়৷ হিন্দুধর্মের একাংশের দাবি গীতা ও শিব লিঙ্গ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রোদ্দুর৷ বঋর কয়েক আগে এ নিয়ে অনেকে আইনের পথে যাওয়ার কথা বললেও শেষমেশ সে রকম কোনও ঘটনা ঘটেনি!

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রকেও অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে!

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রকেও অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে!

২০১৮-২০১৯ এ কেন্দ্র সরকার সারা দেশে সিএএ, এনআরসি, বিল নিয়ে আসার কথা বলে৷ সে সময় পরপর ফেসবুক পোস্টে এই বিল দুটির কড়া সমালোচনা করেছিল রোদ্দুর রায়৷ যদিও ঠিক তার নিজের গালাগাল পূর্ণ স্টাইলে৷ যেখানে কখনও তিনি দেশের প্রধানমন্ত্রী কখনও দেচের সমালোচনা করতে গিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন৷ ওই সময় নেটিজেনদের একটি বড় অংশ রোদ্দুরের বিরোধিতা করেছিল৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য!

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পর তাঁকে কটাক্ষ করে ফেসবুকে ভিডিও লাইভ করেছিল রোদ্দুর রায় নামের একটি প্রোফাইল৷ সেখানেই না থেমে মুখ্যমন্ত্রীর লেখা ছড়াকে কটাক্ষ করে অশ্লীল শব্দেপূর্ণ অদ্ভুত সব ছড়া লিখেছিলেন রোদ্দুর রায়৷ সে নিয়ে প্রচুর বিতর্কও হয়েছিল৷ সেই বিতর্ক শেষ হওয়ার আগেই সম্প্রতি আরও একটি ফেসবুক লাইভে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়৷ এরপরই তার বিরুদ্ধে রাজ্যের একাধিক জায়গাতে এফআইআর হয়েছিল৷

রোদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর ও গোয়া থেকে গ্রেফতারি!

রোদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর ও গোয়া থেকে গ্রেফতারি!

গত সপ্তাহেই তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন৷ সেই অভিযোগপত্র ফেসবুকে শেয়ার করে ঋজু জানিয়েছিলেন তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন রোদ্দুর রায়৷ এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে তৃণমূলের মন্ত্রী ববি হাকিম, মদন মিত্র এমনকি কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রোদ্দুর রায়, তাই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে৷ এরপরই মঙ্গলবার রোদ্দুর রায়কে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগ রয়েছে৷ মুখ্যমন্ত্রীকে গালাগাল করা নিয়ে রোদ্দুরের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় অভিযোগও দায়ের হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+