লোকসভায় পাস সংরক্ষণ সংশোধনী, কার দিকে কত ভোট! লড়াই এবার রাজ্যসভায়
লোকসভায় পাস হয়ে গেল সংরক্ষণ সংশোধনী বিল। ৩২৩-৩ ভোটে লোকসভায় এই বিল পাস করে নেয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। বুধবার এই প্রস্তাব পেশ হবে রাজ্যসভায়।
লোকসভায় পাস হয়ে গেল সংরক্ষণ সংশোধনী বিল। ৩২৩-৩ ভোটে লোকসভায় এই বিল পাস করে নেয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। বুধবার এই প্রস্তাব পেশ হবে রাজ্যসভায়। উচ্চবর্ণের সংরক্ষণ জন্য এই সংশোধনীর প্রয়োজন ছিল। এই বিল পাস হওয়ায় শিক্ষা ও চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষেরা সংরক্ষণের আওতায় আসবেন।

এই বিল পাস হলে পণ্ডিত, জাঠ, গুর্জর, মারাঠারা সংরক্ষণের সুবিধা পাবেন। সবমিলিয়ে ১৯ কোটি মানুষ এই সংরক্ষণের আওতায় আসবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংরক্ষণ প্রস্তাব পাস হয়ে যাওয়ার পর তা সংবিধান সংশোধনী হিসেবে সংসদে পেশ করা হয় মঙ্গলবার। উল্লেখ্য, এই সংবিধান সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাধিক্যে পাস করাতে হয়।
বিলকে আইনে পরিণত করার প্রথম ধাপে পাস মোদী সরকার। এবার রাজ্যসভায় লড়াই বাকি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন লোকসভা নির্বাচনের একেবারে সামনে এসে এনডিএ সরকার সংরক্ষণ নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে তাদের সমর্থনের ভিত্তি অটুট রাখতে চায়। এদিন একযোগে কংগ্রেস, তৃণমূল ও সিপিএম সংরক্ষণ বিলের বিরোধিতা করে।
Lok Sabha passes Constitution (124 Amendment) Bill, 2019 with 323 'ayes'. The bill will provide reservation for economically weaker section of the society in higher educational institutions pic.twitter.com/mzsHxQoUva
— ANI (@ANI) January 8, 2019
উল্লেখ্য, এই সংরক্ষণের জন্য যেসব শর্ত রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে পারিবারিক আয় হতে হবে বছরে ৮ লক্ষ টাকার নীচে। জমি থাকতে হবে ৫ একরের কম। বাড়ি হতে হবে ১০০০ স্কোয়ার ফুটের কম। বর্তমানে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষেরা যথাক্রমে ১৫%, ৭.৫% এবং ২৭% সংরক্ষণের সুবিধা পেয়ে থাকেন। সবমিলিয়ে এই সংরক্ষণ ৪৯.৫%। এই আইন কার্যকর করতে গেলে সংবিধানে সংশোধনীর প্রয়োজন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications