বিজেপি-বিরোধী ভোটকে একত্রিত করাটাই মূল লক্ষ্য কংগ্রেসের, কিন্তু প্রধানমন্ত্রী কে
কংগ্রেস মুখপাত্র অভিষেক সিংভি বলেছেন, জোট গড়ার সময়, মূল লক্ষ্য থাকবে বিজেপি-বিরোধী ভোটকে একত্রিত করা।
বিজেপি-বিরোধী ভোট ভাগ হতে দেওয়া যাবে না। ২০১৯ লোকসভা ভোটে এটাই কংগ্রেসের মূল লক্ষ্য। তার জন্য একেক আঞ্চলিক দলের সঙ্গে একেক ভাবে জোটে যেতেও রাজি কংগ্রেস। এমনটাই জানিয়েছেন রংগ্রেস নেতা অভিষেক সিংভি। এর মধ্যে অখিলেশ যাদব প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যৌথ প্রার্থী দেওয়ার।

লোকসভা ও বিঝানসভার উপনির্বাচনগুলিতে দেখা গেছে বিজেপি-বিরোধী ভোটকে একত্রিত করতে পারলে বিজেপি অনেক পিছনে পড়া যাচ্ছে। সেই ফল বেরনোর পর বিজেপির মুখপাত্র অভিষেক মনু সিংভি জানিয়েছেন একের পর এক রাজ্যে অবিজেপি ভোট ভাগ হওয়ার সুযোগ নিয়েছে বিজেপি। আগামী লোকসভায় তা রুখতে সব অবিজেপি ভোটকে এক জায়গায় করাটাই কংগ্রেসের মূল লক্ষ্য।
তিনি বলেন, কোন রাজ্যে দুই দলের সংঘাত থাকতে পারে, কোথআও তিনটি বড় দল আছে, কোথাও বা চারটি - সব জায়গাতেই সবাইকে এক জায়গায় করাটাই কংগ্রেসের লক্ষ্য।' কিন্তু একেক দলের তো একেক রকম চাহিদা থাকে। সবাই একভাবে জোটে আসতে নাও চাইতে পারে। অভিষেক জানিয়েছেন তাতেও সমস্যা নেই।

কংগ্রেস মুখপাত্র বলেন, 'সবার জন্য এক শর্ত থাকবে না। কোনও লুকনো শর্ত থাকবে না। কারোর সঙ্গে হয়তো আনুষ্ঠানিকভাবে জোট হবে। কারোর সঙ্গে হবে কৌশলগত আসন সমঝোতা। কারোর সঙ্গে সমঝোতা। যেভাবেই হোক দেশের সর্বত্র বিজেপি-বিরোধী ভোটকে এক জায়গায় আনবে কংগ্রেস।'
এরমধ্যে সপা নেতা অখিলেশ যাদব প্রস্তাব দিয়েছেন বারানসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফেডেরাল জোটের একজন প্রধানমন্ত্রী পদ প্রার্থী দেওয়ার। তাঁর প্রস্তাবটিকে সমর্থন জানান অভিষেক। কিন্তু সেই প্রার্থী কে হতে পারেন তা নিয়ে মন্তব্য করতে চাননি কংগ্রেসের এই আইনজীবি নেতা। রাহুল গান্ধী না অন্য কেউ? 'এখনই তা বলার সময় আসেনি' বলে এড়িয়ে গিয়েছেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications