৪৮ ঘন্টার মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে শশী থারুরকে, জানাল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি : স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু তদন্তে এক-দু দিনের মধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুরকে জেরা করা হবে। সোমবার দিল্লির পুলিশ প্রধান বি এশ বস্সি একথা জানিয়ে দেন।

সুনন্দা পুষ্কর প্রসঙ্গে আরও খবর পড়তে ক্লিক করুন এখানে

চলতি মাসের প্রথমেই পুলিশ সুনন্দা পুষ্করের মৃত্যুকে খুনের ঘটনা বলে নিশ্চিত করে দেয়। সুনন্দা শশী থারুরের তৃতীয় স্ত্রী। গত বছর দিল্লির একটু পাঁচতারা হোটেলের ঘরে সুনন্দার মৃতদেহ উদ্ধার হয়। শশী থারুর স্ত্রী সুনন্দার মৃত্যুর তদন্তে সবধরণের সহযোগিতা করবেন বলে জানালেও কীভাবে তদন্ত চলছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন বলে পুলিশ প্রধানের কাছে লিখিতভাবে জানিয়েছেন শশী।

৪৮ ঘন্টার মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে শশী থারুরকে, জানাল দিল্লি পুলিশ

৫৮ বছরের কংগ্রেস সাংসদ শশী থারুর গত সপ্তাহে একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, তদন্ত পূর্বনির্ধারিত ফল বা রাজনৈতিক চাপমুক্ত হওয়া উচিত।

বস্সিকে লেখা চিঠিতে থারুর অভিযোগ জানিয়েছিলেন, তাঁর পরিচারককে জেরা করার সময় তাকে পুলিশ কর্মীরা মারধর করেছিল একথা তার মুখ দিয়ে স্বীকার করানোর জন্য যে, সুনন্দাকে সে এবং রাজনীতিবিদ মিলেই খুন করেছে। যদিও দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছিলেন শশীর অভিযোগ ভিত্তিহীন।

মেহের তারারের সঙ্গে স্বামী শশী থারুরের সম্পর্ক নিয়ে সোস্যাল মিডিয়ায় অভিযোগ তুলেছিলেন সুনন্দা। এর কয়েকদিন পরেই তার মৃতদেহ মেলে হোটেলের ঘর থেকে। পুলিশ জানিয়ে দেয় সুনন্দাকে খুন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+