গুজরাতের হাওয়া কি রাজস্থানেও, উপনির্বাচনে এ কেমন ফল মোদীর দলের
ভোটে কংগ্রেসের সাফল্য এবার রাজস্থানেও। সম্প্রতি হওয়া স্থানীয় উপনির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ২৬ টিতে জয় পেয়েছে কংগ্রেস।
ভোটে কংগ্রেসের সাফল্য এবার রাজস্থানেও। সম্প্রতি হওয়া স্থানীয় উপনির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ২৬ টিতে জয় পেয়েছে কংগ্রেস।

২২ বছপ পর গুজরাতে ক্ষমতায় আসতে না পারলেও আসন সংখ্যা অনেকটাই বাড়িয়েছে কংগ্রেস। এবার তারই রেশ যেন রাজস্থানে। সম্প্রতি সেখানে জেলাপরিষদ, পঞ্চায়েত সমিটি এবং আর্বান লোকাল বডির(পুরসভা) নির্বাচন হয়। এর মধ্যে জেলা পরিবষদের ৪ টি আসনের চারটিই দখল করেছে কংগ্রেস। পঞ্চায়েত সমিতির ২৭ টি আাসনের মধ্যে ১৬ টি আসন দখল করেছে রাহুল গান্ধীর দল। ছটি আর্বান লোকাল বডির আসনও দখল করেছে তারা।
অন্যদিকে, বিজেপি পঞ্চায়েত সমিতিতে ১০ আসন দখল করতে পেরেছে। আর আর্বান লোকাল বডির নির্বাচনে সাতটি আসন দখল করেছে তারা। এই সংখ্যাটি কংগ্রেসের থেকে মাত্র একটি বেশি।
বাঁশোয়ারা, ভিলওয়ারা, ঝালোর এবং কারাওলি জেলা পরিষদের একটিও দখল করতে পারেনি বিজেপি।
১৭ ডিসেম্বর ১৯ টি জেলার ২৭ টি পঞ্চায়েত সমিতি, ১৩ জেলার ১৪ টি নগরপালিকা( পুরসভা) এবং ৪ টি জেলাপরিষদ আসনের উপনির্বাচন হয়েছিল। পঞ্চায়েত সমিতি এবং নগরপালিকার একটি করে আসন দখল করেছে নির্দলীয়রা।

নির্বাচনী সাফল্যে খুশি রাজস্থান কংগ্রেসের সভাপতি সচিন পাইলট। তাঁর দাবি, রাজ্যে বিজেপি শাসনের দিন গোনার কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁর আরও অভিযোগ, জনবিরোধী নীতি নিয়েছে রাজ্য সরকার। জনগণকেই অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
যদিও নির্বাচনে জয়ে পর কংগ্রেসের দাবি খারিজ করে দিয়েছেন রাজস্থান বিজেপির সভাপতি অশোক পারনামি। স্থানীয় এই নির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিতেই নারাজ রাজ্য বিজেপি। পারনামির দাবি, পঞ্চায়েতের ২৭টি আসনের মধ্যে বিজেপি হারিয়েছে ৩ টি, কিন্তু পুরসভায় একটি আসন দখল করেছে বিজেপি। অন্যদিকে, জেলা পরিষদে মাত্র একটি আসন লাভ করেছে কংগ্রেস, এমনটাই দাবি করেছেন তিনি।
২০১৭-র অক্টোবরে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের উপনির্বাচনে কংগ্রেস ১৩ টি এবং বিজেপি ১২ টি আসনে জিতেছিল।












Click it and Unblock the Notifications