গুজরাতে আসন কমলেও অটুট মোদী ম্যাজিক, আশা জাগিয়েও হার কংগ্রেসের
গুজরাতে ফের একবার বিধানসভা ভোটে বড় জয় পেল বিজেপি। এর আগে চারবার এই রাজ্যে বিজেপি ভোটে জিতে সরকার গড়েছে। এই নিয়ে ষষ্ঠবার সরকার গড়তে চলেছে
গুজরাতে ফের একবার বিধানসভা ভোটে বড় জয় পেল বিজেপি। এর আগে চারবার এই রাজ্যে বিজেপি ভোটে জিতে সরকার গড়েছে। এই নিয়ে ষষ্ঠবার সরকার গড়তে চলেছে। আগের ২২ বছরের পর ফের আরও পাঁচ বছরের জন্য বিজয় রূপানির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করতে চলেছে।

২০১২ সালে বিজেপি ১১৫টি আসন পেয়েছিল। এবারের সেটা কমে ১০১টি আসনে এসে দাঁড়িয়েছে। কংগ্রেস গতবারে পেয়েছিল ৬১টি আসন। তবে এবার সেটা বেড়ে ৭৫টিতে গিয়ে দাঁড়িয়েছে।
এছাড়া এনসিপি ১টি আসনে, ভারতীয় ট্রাইবাল পার্টি ৩টি আসনে ও নির্দল প্রার্থীরা ৩টি আসনে এগিয়ে রয়েছে।
তিন যুব নেতা পতিদার গোষ্ঠীর হার্দিক প্যাটেল, দলিত নেতা জিগনেশ মেওয়ানি ও ওবিসি নেতা অল্পেশ ঠাকোরের বিজেপি বিরোধিতা অনেকটাই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বিজেপির কাছে। ওবিসি থেকে শুরু করে পতিদারদের বিজেপি ভোটব্যাঙ্কে বড় ফাটল ধরেছে এবার। আর সেজন্যই বেশ কিছুটা আসন কমেছে বিজেপির। আর আসন বেড়েছে কংগ্রেসের।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই নির্বাচনে উঠে এসেছে যা বিরোধীদের অবশ্যই চাঙ্গা করবে, তা হল বিজেপির ভোট শেয়ার। কংগ্রেস এবারের নির্বাচনে পেয়েছে ৪১.৪ শতাংশ ভোট। আর বিজেপি পেয়েছে ৪৯.২ শতাংশ ভোট। অর্থাৎ ব্যবধান ৮ শতাংশেরও অনেক কম। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে ওবিসি, পতিদার ও সংখ্যালঘুদের বড় অংশের সমর্থন কংগ্রেস পেয়েছে।
বিজেপি গুজরাতে আপাতত পেয়েছে ১কোটি ১৮ লক্ষ ৫৫ হাজার ৩৯৬টি ভোট। কংগ্রেস পেয়েছে ১ কোটি ১৬ হাজার ৯৫৯টি ভোট। বাকী আইএনডি ৯ লক্ষ ৮৮ হাজার ৪১৫টি ভোট, ভারতীয় ট্রাইবাল পার্টি ১ লক্ষ ৭১ হাজার ৪৯৬টি ভোট, এনসিপি পেয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৯৯৭টি ভোট। এছাড়া নোটায় পড়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ৩৭টি ভোট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications