উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কাঁধে চাপল নতুন দায়িত্ব, প্রিয়াঙ্কাকে নিয়ে বড় ঘোষণা কংগ্রেসের

উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কাঁধে চাপল নতুন দায়িত্ব, প্রিয়াঙ্কাকে নিয়ে বড় ঘোষণা কংগ্রেসের

নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। হাতে রয়েছে আর ছয় মাসেরও কম সময়। সাংগঠনিক শক্তিবৃদ্ধি থেকে প্রচারাভিযান, শেষবেলায় সবকিছুই নতুন উদ্যোমে করতে চাইছে শাসক বিরোধী সমস্ত শিবিরই। এদিকে উত্তরপ্রদেশে কংগ্রেসের নির্বাচনী দায়িত্ব কার কাঁধে থাকে তা নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনায় ইতি টানলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ। স্পষ্ট জানালেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Assembly elections) একাই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস (Congress)।

বড় ঘোষণা কংগ্রেসের

বড় ঘোষণা কংগ্রেসের

এদিকে দলীয় কর্মীদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্য রবিবার রায়বেরিলি গিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা(Priyanka Gandhi)। নির্বাচনী কৌশল নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতেই তার এই সফর বলে জানা যাচ্ছে। এদিকে প্রিয়াঙ্কার সাম্প্রতিক সফরের মধ্যেই যে ঘোষণা আসবে তা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। অবশেষে বড় ঘোষণা শোনা গেল কংগ্রেস নেতৃত্বের তরফে।

জাতীয় রাজনীতির ময়দানে নতুন রূপে প্রিয়াঙ্কা

জাতীয় রাজনীতির ময়দানে নতুন রূপে প্রিয়াঙ্কা

সালমান খুরশিদ সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পদে প্রার্থী নির্ধারণ এখনও ঠিক করেনি দল। তবে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। এদিকে ওয়াকিবহাল মহলের ধারণা প্রিয়াঙ্কা গান্ধীকে সর্বভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরার পরিকল্পনা করছে কংগ্রেস হাইকম্যান্ড৷২০২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নতুন চাল দিতে চলেছে সোনিয়া ব্রিগেড। কংগ্রেসের ভোট কুশলীদের দাবি দাদা রাহুল গান্ধীর ছত্রছায়ায় নয়, প্রিয়াঙ্কাকে রাজনীতির ময়দানে তুলে ধরা হবে স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই৷ আর সেই সলতে পাকানো শুরু হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ দিয়েই।

ভারসাম্য বজায় রাখতেই নয়া সিদ্ধান্ত

ভারসাম্য বজায় রাখতেই নয়া সিদ্ধান্ত

প্রসঙ্গত উল্লেখ্য, গত দু'বছর ধরে উত্তরপ্রদেশে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বিস্তারে সক্রিয় ছিলেন দলের তরফে দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা৷ কিন্তু তাতেও বিশেষ চিঁড়ে ভেজেনি। প্রবল অনাস্থা দেখা দিয়েছে দলের অভ্যন্তরে। ভরসা উঠেছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর উপরে। এমাতবস্থায় দলীয় ভারসাম্য বজায় রাখতেই নতুন করে সর্বভারতীয় স্তরে প্রিয়াঙ্কাকে মেলে ধরতে চাইছে কংগ্রেস, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

দলীয় ইস্তেহারে থাকছে চমক

দলীয় ইস্তেহারে থাকছে চমক

অন্যদিকে সাম্প্রতিক ঘোষণায় সালমান খুরশিদ আরও জানিয়েছেন , উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের ইস্তেহার বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে প্রস্তুত করা হবে না। নয়া এই সিদ্ধান্ত অবাক করা হলেও এতে স্থানীয় মানুষের সাধারণ সমস্যার কথার উপরেই জোর দতে চাইছে কংগ্রেস। উত্তরপ্রদেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই এই কাজ করতে চাইছে দল। ইতিমধ্যেই অযোধ্যা, ঝাঁসি, গোরক্ষপুর ইত্যাদি ইতিমধ্যে সাধারণ মানুষের কথা শুনেছেন কংগ্রেস নেতৃত্ব।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+