পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা! NEET পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে ২১ জুলাই দেশ জু়ড়ে আন্দোলনে নামছে কংগ্রেস

নিট পরীক্ষা বিশ্বাস যোগ্যতা হারিয়ে ফেলছে। এনটিএ-র বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেতারা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি দুর্নীতি হয়েছে। এই অভিযোগে দেশ জুড়ে আন্দোসনের ডাক দিল কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন দেশের সব রাজ্যে কংগ্রেস নেতাদের এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলারক কথা বলেছেন তিনি।

কেরলের কংগ্রেস সাংসদ অভিযোগ করেছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি দুর্নীতি হয়েছে। সেকারণেই বিহার, গুজরাত হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতারি হয়েছে। কেসি ভেনুগোপাল বলেছেন সুপ্রিম কোর্টেও এই নিয়ে এনটিএকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে এই ছেলেখেলা বরদাস্ত করা হবে না কোনওভাবেই।

Rahul gandhi

পরীক্ষায় দুর্নীতি জিরো টলারেন্স নীতিতে চলা উচিত। সেখানে সর্বভারতীয় একটি পরীক্ষা। যার বিশ্বাসযোগ্যতা আর রাখল না এনটিএ। সারা বছর ধরে পড়ুয়ারা এই পরীক্ষার প্রস্তুতি নেয়। তাঁদের আশা থাকে এই পরীক্ষাকে ঘিরে সেই পরীক্ষায় এতো বড় দুর্নীতি হয়েছে। পরীক্ষার মাঝেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ফল প্রকাশের পর ৬৭ জন পরীক্ষার্থী এক নম্বর এবং তাদের শীর্ষস্থান দখল নিয়েও প্রশ্ন উঠেছে।

রাজ্যের সব প্রদেশ কংগ্রেস কমিটি ২১ জুন রাস্তায় নেমে প্রতিবাদ জোরদার করতে বলেছেন কেসি ভেনুগোপাল। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা ঘটনার তদন্ত দাবি করেছেন। এবং পুরনো পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। এই পরীক্ষার মাধ্যমে গোটা দেশে ডাক্তারি কলেজে ভর্তি হয়। এই বছরে ৫ মে হয়েছিল পরীক্ষা। তাতে ২৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।

৪ জুন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রায় ১৫০০ জনকে গ্রেস মার্কস দেওয়া হয়। যার জেরে একসঙ্গে ৬৭ জন টপ পজিশন পেয়েছেন। তাতেই দুর্নীতির সন্দেহ প্রবল হয়ে দেখা দেয়। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্টে চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+