রাহুল ম্যাজিক অব্যাহত! মোদীর রাজ্যের গ্রামে বিজেপিকে টেক্কা কংগ্রেসের

গুজরাতে পঞ্চায়েত নির্বাচনেও কড়া টক্কর কংগ্রেসের। তিনটি জেলায় হওয়া নির্বাচনে মধ্যে একটি করে জেলার ক্ষমতা পেয়েছে কংগ্রেস ও বিজেপি।

গুজরাতে পঞ্চায়েত নির্বাচনেও কড়া টক্কর কংগ্রেসের। তিনটি জেলায় হওয়া নির্বাচনে মধ্যে একটি করে জেলার ক্ষমতা পেয়েছে কংগ্রেস ও বিজেপি। অন্যদিকে, ১৭ টি তালুকা পঞ্চায়েতের মধ্যে আটটি পেয়েছে কংগ্রেস এবং সাতটি পেয়েছ বিজেপি।

রাহুল ম্যাজিক অব্যাহত! মোদীর রাজ্যের গ্রামে বিজেপিকে টেক্কা কংগ্রেসের

২১ ফেব্রুয়ারি গুজরাতে দুটি জেলায় পঞ্চায়েত এবং বনসকাণ্ঠা, গান্ধিনগর এবং খেদা জেলায় ১৭ টি তালুকা পঞ্চায়েতে নির্বাচন হয়। গণনার পর গুজরাতের রাজ্য নির্বাচন কমিশন জানায়, বিজেপি খেদা জেলা পঞ্চায়েত এবং কংগ্রেস বনসকাণ্টা জেলা পঞ্চায়েতে জয়লাভ করেছে।

অন্যদিকে, ১৭ টি তালুকা পঞ্চায়েতের মধ্যে সাতটি পেয়েছে বিজেপি, আটটি দখল করেছে কংগ্রেস। বাকি দুটি আসন টাই হয়েছে।

বনসকাণ্ঠায় বিজেপি জিতেছে ডেসা, ধানেরা, আমিরগড়, থারাড, ভাব, সুইগাম, খাতলাল এবং খেদা দখল করেছে বিজেপি। অন্যদিকে, পালানপুর, ভাবার, দান্ত, কানক্রেজ, দান্তিওয়াদা এবং বনসকাণ্ঠার ভাদগাম তালুকা পঞ্চায়েত, গান্ধিনগর তালুকা পঞ্চায়েত এবং খেদার কাপতভাঞ্জ পঞ্চায়েত দখল করেছে কংগ্রেস।

গুজরাত কংগ্রেসের সভাপতি ভারতসিং সোলাঙ্কির মতে পঞ্চায়েত নির্বাচনের এই ফল বিজেপির পক্ষে ধাক্কার। কেননা খেদা এবং বনসকান্ঠা জেলায় পঞ্চায়েত ছিল বিজেপির দখলে। সেখান থেকে বনসকাণ্ঠার দখল নিয়েছে কংগ্রেস। জানিয়েছেন সোলাঙ্কি।

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে রয়েছে এই তথ্য মানতে নারাজ মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁর দাবি, কংগ্রেসের থেকে আসন বেশি পেয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+