উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতীর জোট নিয়ে কী বলছে কংগ্রেস
সপা-বসপা জোট নিয়ে মুখ খুলেছে কংগ্রেস।
উত্তরপ্রদেশে জোট বাঁধছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। রাজ্যে একসময়ে দুটি দলই ক্ষমতায় থেকেছে। অভিজ্ঞতাও প্রচুর। সেটাকেই কাজে লাগিয়ে লোকসভা ভোটে ফায়দা তুলতে চাইছেন অখিলেশ সিং যাদব ও মায়াবতী। এই জোটে অন্য ছোট দলকে নিলেও ব্রাত্য রাখা হয়েছে কংগ্রেসকে।

মহাজোটের যে সম্ভাবনার কথা উঠে এসেছিল, তা সপা-বসপা জোটের ফলে অনেকটাই ভেস্তে গেল বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে এর ফলে বিজেপি অনেক অ্যাডভান্টেজ হবে বলেও ওয়াকিবহাল মহল মনে করছে।
SP-BSP posters and party flags seen in Lucknow. Akhilesh Yadav and Mayawati will jointly address the media later today pic.twitter.com/bfxRUVMJcx
— ANI UP (@ANINewsUP) January 12, 2019
সপা-বসপা জোট নিয়ে মুখ খুলেছে কংগ্রেস। উত্তরপ্রদেশে যেভাবে কংগ্রেসকে উপেক্ষা করে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট বেঁধেছে তাকে ভয়ানক আখ্যা দিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভী বলেন, আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে পারি। তবে কংগ্রেসকে উপেক্ষা করা দারুণ ভুল।
তবে এই জোটই যে শেষ নয়, সেটাও বুঝিয়ে দিয়েছেন সিংভী। ভবিষ্যতে এই জোটের দলগুলি বৃহত্তর স্বার্থে বৃহত্তর জোটের শরিক হবে, এমন আশাও তিনি করেছেন।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ৮০টি আসনে সপা ও বসপা সমান সংখ্যক আসনে লড়বে বলে সম্মত হয়েছে। দুই দল ৩৭টি করে আসনে লড়লে বাকী ৬টি আসনের মধ্যে ৪টিতে রাষ্ট্রীয় লোকদল লড়তে পারে। আমেঠী ও রায়বরেলি আসনে যেখানে কংগ্রেস বরাবর জিতে আসছে, সেখানে কী হয় সেটাই এখন দেখার। এই দুটি আসনে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী জিতে আসছেন।উত্তরপ্রদেশে জোট বাঁধছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। রাজ্যে একসময়ে দুটি দলই ক্ষমতায় থেকেছে। অভিজ্ঞতাও প্রচুর। সেটাকেই কাজে লাগিয়ে লোকসভা ভোটে ফায়দা তুলতে চাইছেন অখিলেশ সিং যাদব ও মায়াবতী। এই জোটে অন্য ছোট দলকে নিলেও ব্রাত্য রাখা হয়েছে কংগ্রেসকে।
মহাজোটের যে সম্ভাবনার কথা উঠে এসেছিল, তা সপা-বসপা জোটের ফলে অনেকটাই ভেস্তে গেল বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে এর ফলে বিজেপি অনেক অ্যাডভান্টেজ হবে বলেও ওয়াকিবহাল মহল মনে করছে।
সপা-বসপা জোট নিয়ে মুখ খুলেছে কংগ্রেস। উত্তরপ্রদেশে যেভাবে কংগ্রেসকে উপেক্ষা করে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট বেঁধেছে তাকে ভয়ানক আখ্যা দিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভী বলেন, আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে পারি। তবে কংগ্রেসকে উপেক্ষা করা দারুণ ভুল।
তবে এই জোটই যে শেষ নয়, সেটাও বুঝিয়ে দিয়েছেন সিংভী। ভবিষ্যতে এই জোটের দলগুলি বৃহত্তর স্বার্থে বৃহত্তর জোটের শরিক হবে, এমন আশাও তিনি করেছেন।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ৮০টি আসনে সপা ও বসপা সমান সংখ্যক আসনে লড়বে বলে সম্মত হয়েছে। দুই দল ৩৭টি করে আসনে লড়লে বাকী ৬টি আসনের মধ্যে ৪টিতে রাষ্ট্রীয় লোকদল লড়তে পারে। আমেঠী ও রায়বরেলি আসনে যেখানে কংগ্রেস বরাবর জিতে আসছে, সেখানে কী হয় সেটাই এখন দেখার। এই দুটি আসনে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী জিতে আসছেন।

Click it and Unblock the Notifications