সোনিয়ার করোনা বৈঠক বিরোধী ঐক্যের সুর, মমতাও কি যোগ দেবেন বৈঠকে
সোনিয়ার করোনা বৈঠক বিরোধী ঐক্যের সুর, মমতাও কি যোগ দেবেন বৈঠকে
করোনা ভাইরাসের সংক্রমণে দেশে উদ্ভুত পরিস্থিতি নিয়ে এবার অ-বিজেপি দলগুলিতে নিয়ে বৈঠক করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা ও শ্রম আইনের পরিবর্তন নিয়ে বিরোধীদের সভায় সভাপতিত্ব করবেন তিনি। সম্পূ্র্ণ বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে। এই বৈঠকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

১৫টি দল এই বৈঠকে অংশগ্রহণ করবে
ইতিমধ্যে ১৫টি দল এই বৈঠকে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে। করেনা ভাইরাসের প্রাদুর্ভাবের রুখতে দেশব্যাপী লকডাউন চলছে। এই অবস্থায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক একসাথে এখন নিজের রাজ্যে ফিরছেন পদব্রজে। তাদের বাড়িতে পৌঁছনোর বন্দোবস্ত-সহ তাঁদের দিকে কীভাবে সাহায্য করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

লকডাউন চতুর্থ দফার পর বৈঠকে সোনিয়ারা
লকডাউন রবিবার কেন্দ্রের সরকার দেশব্যাপী লকডাউন আরও ১৪ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করে দিয়েছে। ওইদিন কেন্দ্র জানিয়েছে যে, তারা ঘরে বসে আটকে পড়া শ্রমিকদের যাতায়াত এবং ভ্রমণ আরও সহজ করার জন্য একটি অনলাইন জাতীয় পরিযায়ী তথ্য ব্যবস্থা বা এনএমআইএস তৈরি করেছে। এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেন সোনিয়া গান্ধীরা, সেদিকেই নজর রয়েছে এখন।

রাহুল গান্ধী রাস্তায় নেমে পরিযায়ী কর্মীদের পাশে
সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাস্তায় নেমে পরিযায়ী কর্মীদের সঙ্গে আলাপচারিতা করেন। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। এরপর তাঁর এই উদ্যোগকে ড্রামাবাজি বলে কটাক্ষ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সীতারমন বলেছিলেন, রাস্তায় নেমে পড়া শ্রমিকদের সঙ্গে বসে বা তাদের সঙ্গে কথা বলার কোনও মানে হয় না।

সীতারমনের কটাক্ষ রাহুল গান্ধীকে
সীতারমন রাহুলকে কটাক্ষ করে বলেন, প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে একসঙ্গে পথ চলতে হয়, তাঁদের ব্যাগগুলি তুলে ভার লাঘব করতে হয়। সীতারমন আরও বলেন অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালাতে হবে। এ জন্য কেন্দ্র বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করছে। আমি বিরোধী দলকে খুব বিনয়ের সাথে অনুরোধ করছি, রাজনীতি করবে না।

প্রবাসী শ্রমিকদের সহায়তার চেষ্টায়
তাঁর কথায়, সরকার সবাইকে একত্রিত করে এই সঙ্কটে প্রবাসী শ্রমিকদের সহায়তা করার চেষ্টা চালাচ্ছে। অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি কেন্দ্র বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে মিলে তাঁদের বাড়ি ফেরার সহায়তাও করছে। আমরা অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরার পথে খাবার, প্রয়োজনীয় জিনিসও দিচ্ছি।












Click it and Unblock the Notifications