অসমের নাগরিকপঞ্জী বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী, তুলোধোনা বিজেপিকে

অসমে নাগরিকপঞ্জীর সর্বশেষ তালিকা প্রকাশ বিতর্কে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

অসমে নাগরিকপঞ্জীর সর্বশেষ তালিকা প্রকাশ করেছে সর্বানন্দ সোনওয়ালের বিজেপি সরকার। মোট ৩ মোট ২৯ লক্ষ ৯১ হাজার ৩৮৪ জনের মধ্যে বৈধ নাগরিক হিসাবে মান্যতা পেয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ৮৩ হাজার ৬৭৭ জন। বাকী ৪০ লক্ষ মানুষ অবৈধভাবে এদেশে বাস করছেন বলে তথ্য প্রকাশ করা হয়েছে।

 অসমের নাগরিকপঞ্জী বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী, তুলোধোনা বিজেপিকে

এই তালিকা প্রকাশের পরই হইচই পড়ে গিয়েছে চারিদিকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা বিজেপিকে কড়া আক্রমণ শানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি খেদাও অভিযান চলছে বলে তোপ দেগেছেন। এই বিতর্কে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। বিজেপি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধান করার ডাক দিয়েছেন রাহুল।

সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে অসম সরকার নাগরিকপঞ্জী তৈরি করেছে। তবে তাতে ফাঁক থেকে গিয়েছে বলে অনেকে মনে করছেন। রাহুল বলেছেন, নাগরিকপঞ্জী তৈরির কথা ১৯৮৫ সালের অসম চুক্তি মোতাবেক প্রাক্তন কংগ্রেসী প্রধানমন্ত্রী মনমোহন সিংই উত্থাপন করেছিলেন। তবে বর্তমান বিজেপি সরকার যেভাবে এই অভিযান চালিয়েছে তা অনভিপ্রেত।

রাহুলের মতে, ১২০০ কোটি টাকা খরচ করে সমীক্ষা, অভিযান চালানোর পর বিজেপি এত খারাপ কাজ করবে তা কল্পনা করা যায়নি। এই সমস্যা সরকারকেই মেটাতে হবে বলে দাবি করেছেন রাহুল। পাশাপাশি কংগ্রেস কর্মীদের রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। দল-মত-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি।

প্রসঙ্গত, অসমের ঘটনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের একদল নেতা, সাংসদ অসমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। প্রয়োজন হলে তিনি নিজে অসমে যাবেন বলেও জানিয়েছেন মমতা। এদিন সোমবার দ্বিতীয় তথা শেষ নাগরিকপঞ্জীর খসড়া প্রকাশিত হয়েছে। সেখানে ৩.২৯ কোটি মানুষের মধ্যে ৪০ লক্ষের নাম বাদ পড়েছে। যা দেখে মমতা বলছেন, নিজের দেশেই এই মানুষদের উদ্বাস্তু করে দিয়েছে অসম সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+