সদস্য সংখ্যা বাড়ানো হলে লোকসভায় আসন কত হতে পারে, সরকারের প্রস্তাব নিয়ে 'ভিন্ন' মত কংগ্রেসে

সদস্য সংখ্যা বাড়ানো হলে লোকসভায় আসন কত হতে পারে, সরকারের প্রস্তাব নিয়ে 'ভিন্ন' মত কংগ্রেসে

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে লোকসভার (loksabha) শক্তি হাজার কিংবা তার বেশি করা হোক। এমনই প্রস্তাব এসেছে বিজেপি (bjp) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের। এমনটাই দাবি কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারির (manish tiwari)। তবে এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তা নিয়ে জনগণের সঙ্গে পরামর্শ করা উচিত বলেই মনে করে কংগ্রেস, বলেছেন মনীশ তিওয়ারি।

সদস্য সংখ্যা বাড়ানো হলে লোকসভায় আসন কত হতে পারে, সরকারের প্রস্তাব নিয়ে ভিন্ন মত কংগ্রেসে

মনীষ তিওয়ারি টুইট করে বলেছেন, তাঁর সহকর্মী বিজেপির সাংসদরা এব্যাপারে তাঁকে জানিয়ে বলেছেন, ২০২৪-এর আগে লোকসভার সদস্য সংখ্যা বাড়িয়ে হাজার কিংবা তার বেশি করতে চায় সরকার। নতুন সংসদের জন্য যে বসার জায়গা করা হচ্ছে তা হাজার আসনের। তবে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের মতামত নেওয়ার কথা বলেছেন তিনি।

কংগ্রেসের অপর সাংসদ কার্তি চিদাম্বরম বলেছেন, এব্যাপারে জনগণের বিতর্কের ব্যাপারে মত প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, আমাদের মতো বড় দেশে, আরও বেশি সংখ্যক সরাসরি নির্বাচিত প্রতিনিধি দরকার। কিন্তু যদি এই বৃদ্ধি জনসংখ্যার ওপর ভিত্তি করে হয়, তাহলে তা দক্ষিণের রাজ্যগুলির ক্ষেত্রে সদস্য সংখ্যা কমিয়ে দবে, যা কখনই গ্রহণযোগ্য নয়।

বর্তমানে লোকসভায় ৫৪৩ এবং রাজ্যসভায় ২৪৫ আসন রয়েছে। যদিও সরকারের তরফ থেকে সংসদে জন প্রতিনিধি বাড়ানোর ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। কেননা সেইভাবেই নতুন সংসদ ভন তৈরি করা হচ্ছে।
গত ডিসেম্বর অধ্যক্ষ ওম বিড়লা বলেছিলেন, অদূর ভবিষ্যতে সাংসদ সংখ্যা বাড়াতে হবে। কেননা বেশ কিছু লোকসভা আসন পিছু জনসংখ্যা পৌঁছে যাবে ১৬ লক্ষ থেকে ১৮ লক্ষের মতো। পাশাপাশি তিনি আরও বলেছিলেন, সংসদের নিম্নকক্ষে জায়গার অসুবিধার কারণে অনেক সংসদ সদস্যই অসুবিধা অনুভব করেন। বর্তমানে যদি লোকসভার সব সদস্য একসঙ্গে উপস্থিত থাকেন, তাহলে চেয়ার এথেকে সবাইকে দেখা যায় না। আবার অনেক সাংসদকে পিলারের আড়াতে বসতে হয়। সেই পরিস্থিতিতে সদস্যরা কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েন। এছাড়াও আধুনিক মাল্টিমিডিয়া সংযোগ এবং আধুনিক ভোটদানের ব্যবস্থাও নেই।

ওম বিড়লা জানিয়েছেন, নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন সদস্যের বসার জায়গা থাকছে। তবে যুগ্ম অধিবেশনের ক্ষেত্রে তা বাড়িয়ে ১২২৪ পর্যন্ত করা যাবে। পাশাপাশি রাজ্যসভাতেও ৩ৈ৮৪ জনের বসার ব্যবস্থা থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+