মধ্যপ্রদেশে সরকার ফেলে দিতে ১০ বিধায়ককে টাকা ও পদের লোভ দেখিয়ে টার্গেট! অভিযোগ মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আসতেই না আসতেই রাজ্য সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। এমনই চাঞ্চল্যকর খবর উঠে আসছে বিভিন্ন কংগ্রেস শাসিত রাজ্যগুলি থেকে।

লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আসতেই না আসতেই রাজ্য সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। এমনই চাঞ্চল্যকর খবর উঠে আসছে বিভিন্ন কংগ্রেস শাসিত রাজ্যগুলি থেকে। সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, ফের একবার কেন্দ্রে ক্ষমতা দখল করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তথা এনডিএ জোট। যার ফলে কংগ্রেস শাসিত রাজ্যগুলি বিজেপির দখলে চলে আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

১০জন বিধায়ককে ফোন

১০জন বিধায়ককে ফোন

মধ্যপ্রদেশ কিছুদিন আগেই কংগ্রেস বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করলেন, তাঁর দলের ১০জন বিধায়ককে ফোন করা হয়েছে। এবং তাঁদের টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হয়েছে। একই সঙ্গে কমলনাথের দাবি, এই বিধায়কেরা কংগ্রেস দলের সঙ্গে রয়েছে। এবং তাঁর এঁদের উপর পূর্ণ আস্থা রয়েছে।

ফ্লোর টেস্টের দাবি

ফ্লোর টেস্টের দাবি

প্রসঙ্গত বিজেপি দাবি তুলেছে মধ্যপ্রদেশে কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার সংখ্যালঘু এবং সেজন্য তাঁরা ফ্লোর টেস্টের দাবি তুলেছে। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কমলনাথ। এক্সিট পোলের সমীক্ষা বলছে, বিজেপি ফের একবার বড় জয় পেতে চলেছে। কেন্দ্রে সরকার গড়বে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।

মধ্যপ্রদেশে জোর বিজেপির

মধ্যপ্রদেশে জোর বিজেপির

ইন্ডিয়া টুডে সমীক্ষা বলছে সব মিলিয়ে ৩৩৯ থেকে ৩৬৫ টির মধ্যে আসন জয়লাভ করবে বিজেপি এবং মধ্যপ্রদেশেও ফলাফল বিজেপির পক্ষে যাবে। বিজেপি ২৬ থেকে ২৮টি আসন রাজ্যে জিতবে। যেখানে কংগ্রেস পাবে মাত্র ১ থেকে ৩টি আসন। ২০১৪ সালে মধ্যপ্রদেশে বিজেপি ২৬টি আসন ও কংগ্রেস মাত্র তিনটি আসন পেয়েছিল।

তৈরি কমলনাথ শিবির

তৈরি কমলনাথ শিবির

বিজেপি মধ্যপ্রদেশে কমল নাথের সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আহ্বান জানিয়েছে। এবং সেই প্রসঙ্গে কমলনাথ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তৈরি। ফের একবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে রাজ্য সরকারে তাঁরা টিকে থাকবেন বলেও স্পষ্ট করে দিয়েছেন কমলনাথ। তাঁর দাবি বিজেপি তাঁদের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাতে তাঁরা সফল হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+