কর্ণাটকে শাসক-জোটের বিধায়কের মৃত্যু পথ দুর্ঘটনায়, হতে চলেছে উপনির্বাচন
কর্ণাটকে নতুন সরকার গঠের এক সপ্তাহের মধ্যেই দুঃসংবাদ। শাসক জোট শিবিরের এক বিধায়করে মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় রাজনীতিতে
কর্ণাটকে নতুন সরকার গঠের এক সপ্তাহের মধ্যেই দুঃসংবাদ। শাসক জোট শিবিরের এক বিধায়করে মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় রাজনীতিতে। সোমবার এক পথ দুর্ঘটনায় প্রয়াত হন সিদ্দু ভিমাপ্পা ন্য়ামগৌড়। গোয়া থেকে বাগালকোট যাওয়ার পথে ঘটে যায় এই দুর্ঘটনা।

সংবাদ সংস্থা এ এনআই সূত্রের খবর, ওই কংগ্রেস বিধায়ক এদিন গোয়া থেকে বাগালকোট যাচ্ছিলেন। সেই সময় তুলসিগিরির কাছে ঘটে যায় এই গাড়ি দুর্ঘটনা। কর্ণাটকের জামকাণ্ডি বিধানসভা আসন থেকে তিনি জয়লাভ করেছিলেন। সিদ্দু ভিমাপ্পার মৃত্যুতে সেই জামকান্ডি আসনটি আপাতত ফাঁকা হয়ে গেল। ফেল ফের একবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে ওই একটি আসনে নিশ্চিত হল উপনির্বাচন। এদিকে, ভিমাপ্পার মৃত্যুতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা মুহূর্তে দাঁড়িয়েছে ৭৭ জনে । এর আগে, কর্ণাটকে কংগ্রেসের জয়ী বিধায়কদের সংখ্যা ছিল ৭৮ জন।
Congress MLA Siddu Nyama Gowda passed away in a road accident near Tulasigeri. He was on his way from Goa to Bagalkot. #Karnataka pic.twitter.com/0V8R9spaHh
— ANI (@ANI) May 28, 2018
উল্লেখ্য, ৭৮ জন বিধায়ক নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে কর্ণাটকে কংগ্রেস জোট বেঁধেছে জেডিএস -এর সঙ্গে। জেডিএস-এর বিধায়কর সংখ্যা কম থাকলেও, শেষমেশ 'কিং মেকার' থেকে খোদ মসনদই দখল করে ফেলে জেডিএস। জোটের তরফে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন জেডিএস-এর কুমারস্বামী।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ












Click it and Unblock the Notifications