Sonia Gandhi: দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া গান্ধী, হঠাৎ হলটা কী? উদ্বেগ অনুগামীদের মধ্যে

Sonia Gandhi: ফের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী! দিল্লির রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে তিনি বর্তমানে চিকিৎসাধীন। হঠাত করে কি কারণে হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে তা স্পষ্ট নয়। তবে পেটের সমস্যা দেখা দেওয়াতে বৃহস্পতিবার সকালে রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উদ্বেগের কিছু নেই। সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে সোনিয়া গান্ধীকে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাঃ সমীরণ নন্দীর তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসা চলছে কংগ্রেস নেত্রীর (Sonia Gandhi) ।

Sonia Gandhi

অন্যদিকে স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমানে কোনও উদ্বেগের কারণ নেই। খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। সোনিয়া গান্ধীর অসুস্থতার খবরে অনুগামীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। চিন্তিত হয়ে পড়েন দলের শীর্ষ নেতৃত্ব। অনেকেই খোঁজ খবর নেন। যান হাসপাতালেও।

বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থাৎ ডিসেম্বরেই হঠাত করে অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। শারীরিক ভাবে এতটাই দুর্বল ছিলেন যে নব সত্যাগ্রহ বৈঠক যা কর্নাটকে হয়, সেখানে যোগ দিতে পারেননি তিনি। শুধু তাই নয়, গত কয়েক বছরে একাধিকবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে রাজ্যসভার সাংসদকে। শুধু তাই নয়, করোনার সময় দুবার আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই শারীরিক ভাবে আরও দুর্বল হয়ে পড়েন সোনিয়া গান্ধী। নানারকম শারীরিক সমস্যা তৈরি হয়।

সম্প্রতি বাজেট অধিবেশনে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেই সংসদে গিয়েছিলেন সোনিয়া গান্ধী। বাজেট অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেন। আর সেই বক্তব্যে কড়া ভাষায় সমালোচনা করেন। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতির বিরুদ্ধে 'অবমাননাকর' শব্দ সোনিয়া গান্ধী ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। যা নিয়ে উত্তপ্ত হয় লোকসভা। শ্যুধু তাই নয়, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন বিজেপি সাংসদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+