বর্ষীয়ান নেতাদের সুযোগ না দেওয়াতেই ভোট হেরেছে দল! 'চাঞ্চল্যকর' অভিযোগ কংগ্রেস নেতার

লোকসভা নির্বাচনে দলের পর্যুদস্ত হওয়ার কারণ জানালেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা রামালিঙ্গ রেড্ডি।

লোকসভা নির্বাচনে দলের পর্যুদস্ত হওয়ার কারণ জানালেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা রামালিঙ্গ রেড্ডি। তিনি দাবি করেছেন, বর্যীয়ান নেতাদের জোট মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না করা, এবং বেশ কিছু মন্ত্রীর কর্মক্ষমতা খারাপ হওয়ার কারণে কর্ণাটকে কংগ্রেসের ফল খারাপ হয়েছে। একইসঙ্গে তাঁর আরও অভিযোগ রাজ্যের নেতা ও কংগ্রেস হাইকমান্ডের মধ্যেও সঠিক যোগাযোগ ছিল না।

হারে নেতৃত্বকেই দায়ী করলেন কংগ্রেস নেতা

হারে নেতৃত্বকেই দায়ী করলেন কংগ্রেস নেতা

কর্নাটক কংগ্রেসের বর্ষীয়ান নেতা রামালিঙ্গ রেড্ডির মন্তব্য এমন একটা দিনে সামনে এল, যার আগের দিনই রাজ্যের কংগ্রেস নেতারা পর্যুদস্ত হওয়ার কারণ খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে। রাজ্য সরকারে বর্ষীয়ান নেতাদের অনুপস্থিতিকেও দায়ী করেছেন এই নেতা। রাজ্যের মন্ত্রীদের প্রশাসনিক অদক্ষতার পাশাপাশি সাংগঠনিক অবস্থার কারণেও এই হার বলে মন্তব্য করেছেন এই নেতা।

প্রসঙ্গত রাজ্য মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন তিনি। এই নেতার দাবি, রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত কংগ্রেস নেতাদের অভিজ্ঞতা নেই। লোকসভা নির্বাচনে হার নিয়ে তিনিই সর্বশেষ মন্তব্য করেছেন। এই নেতা বলেছেন, দল যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তার মোকাবিলায় বর্ষীয়ান নেতাদের রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে হবে।

তবে এসম্পর্কে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন এই নেতা। তিনি বলেছেন, রাজ্যে তিনি ক্যাবিনেট মন্ত্রী হতে চান না কিংবা হাইকমান্ডের কাছে দরবারও করতে চান না। তবে তাঁকে কীভাবে বঞ্চনা করা হয়েছে, তা শীর্ষ নেতৃত্বের নজরে এনেছেন বলে জানিয়েছেন।

ব্রাহ্মণদের প্রাধান্য দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণদের প্রাধান্য দেওয়ার অভিযোগ

এর আগেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়ে দুই ধরনের নিয়ম করার অভিযোগ তুলেছিলেন। রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছিল তিনি রেড্ডি সম্প্রদায়ের। একজনকে আগেই মন্ত্রী করা হয়েছে। তাই তাঁর সুযোগ হবে না।

কর্নাটক কংগ্রেসের বর্ষীয়ান নেতা রামালিঙ্গ রেড্ডির অভিযোগ রাজ্যে ব্রাহ্মণদের প্রাধান্য দেওয়া হয়েছে দলের তরফে। একজন হলেন দলের রাজ্য সভাপতি দীনেশ গুণ্ডু রাও এবং অপরজন হলেন স্পিকার রমেশ কুমার।

২০১৯-এর নির্বাচনে কর্নাটকের ফল

২০১৯-এর নির্বাচনে কর্নাটকের ফল

এবারের লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮ টি আাসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ২৫ টি আসন। রাজ্যের শাসক জোটের দুই অংশীদার কংগ্রেস ও জেডিএস পেয়েছে একটি করে আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+