তুঘলক লেনের সরকারি বাংলো ছাড়ছেন রাহুল গান্ধী! থাকবেন মা সোনিয়ার সঙ্গেই
সবকিছু ঠিক থাকলে আজই সরকারি বাড়ি ছাড়ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংসদ পদ খারিজ (Defamation Cases) হতেই বাংলো খালি করতে বলা হয় তাঁকে। এজন্যে নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। সেই মতো আজ শনিবার দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলোর চাবি লোকসভার সচিবালয়ের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে।
দীর্ঘ কয়েক দশক ধরে দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো ছিল রাহুল গান্ধী। তবে এবার মা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গেই থাকবেন বলে জানা গিয়েছে। গত ১৪ এপ্রিল থেকেই কংগ্রেস নেতা তাঁর অফিস সহ একাধিক নথি, জিনিসপত্র সরানোর কাজ শুরু করেন।

ট্রাকে করে জিনিসপত্র মা সোনিয়া গান্ধীর বাড়িতে শিফট করা হয়েছে। কিছু জিনিসপত্র ছিল। সেগুলিও শুক্রবার সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই সরকারি বাংলোর চাবি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রকাশিত খবর বলছে, বাংলো ছাড়ার নির্দেশের পরেই দশ জনপথে সোনিয়া গান্ধীর বাসভবনেই রাহুল গান্ধী থাকছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সেখানে তিনি তাঁর অফিস করছেন বলেও জানা গিয়েছে। তবে সরকারি বাংলো খালি করা নিয়ে প্রতিহিংসা রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস।
মেয়াদ উত্তীর্ন হওয়ার মাসের পর মাস কেটে গেলেও সরকারি বাংলো ছাড়েননি বেশ কয়েকজন সাংসদ। সেই কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর।

বলে রাখা প্রয়োজন, বিতর্কের সূত্রপাত মোদী পদবী নিয়ে। গত লোকসভা নির্বাচনের সময়ে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত একটি মন্তব্য করে বসেন রাহুল গান্ধী। আর এরপরেই গুজরাতের একটি আদালতে মামলা হয়। বিজেপির এক বিধায়ক অবমাননার মামলা করে। সেই মামলায় সম্প্রতি দোষী সাব্যস্ত করা হয় রাহুল গান্ধীকে।
আর এরপরেই দুবছরের জেলের নির্দেশ শোনায় আদালত। আর এরপরেই জনপ্রিতিনিধি আইনে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়। একেবারে রাতারাতি এহেন সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। আর এই বিতর্কের মধ্যে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ রাহুল গান্ধীকে দেওয়া হয়। ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো খালি করতে বলা হয়। বলে রাখা প্রয়োজন, সাংসদ হিসাবে ওই বাংলো পেয়েছিলেন রাহুল।

২২ শে এপ্রিলের মধ্যেই তা খালি করার নির্দেশ দেওয়া হয়। আর এরপরেই তা খালি করার কাজ শুরু হয়। সেই মতো বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই সেই বাংলো খালি করে দেওয়া হচ্ছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, এর আগে প্রিয়াঙ্কা গান্ধীর এসপিজি প্রোটেকশন তুলে নেওয়া হয়। যদিও রাহুল গান্ধীর নিরাপ্ততা এখনও আছে।












Click it and Unblock the Notifications