শ্রীমতী কোথায়? আকর্ষণীয় শব্দবন্ধে মোদী সরকারকে নিশানা কংগ্রেস নেতা জয়রাম রমেশের
সায়েন্স রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং মেনটেনেন্স অ্যান্ড নেটওয়ার্কস-এর সংক্ষিপ্ত রূপ হল এসআরআইএমএএন অর্থাৎ শ্রীমান। এই শ্রীমান শব্দবন্ধের পাল্টা জয়রাম রমেশ উত্তর দেন শ্রীমতী কোথায়।
কেন্দ্রের বিজেপি সরকারের সময়ে বেশ কিছু প্রকল্পের নাম পরিবর্তন হয়ে এমনই দাঁড়িয়েছে যে, তার সংক্ষিপ্ত রূপের একটি অর্থ হয়। সেই অর্থ তুলে ধরেই মোদী সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর প্রশ্নে উঠে এল এমনই এক শব্দবন্ধ, যেখানে তাঁর রসবোধের পরিচয়ও মেলে।
আকর্ষণীয় শব্দবন্ধে মোদী সরকারকে নিশানা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেন, শ্রীমতি কোথায়? তা নিয়ে শুরু হয়েছে চর্চা। শ্রীমতী বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা হাতড়াতে শুরু করেছেন অনেকে। তবে কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশের টুইটেই সেটি পরিষ্কার করে দেওয়া হয়েছে অনেকটাই।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ মঙ্গলবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কিছু সংক্ষিপ্ত রূপ তৈরি করা নিয়ে ব্যঙ্গ করেছেন। সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠকে অংশ নেন জয়রাম রমেশ। সেই স্থায়ী কমিটির বৈঠকের একটি পর্ব উল্লেখ করে জয়রাম রমেশ বলেন, যে সদস্যদের সরকার-সংগঠিত প্রোগ্রাম সম্পর্কে অবহিত করা হয়েছিল, সেখানে সংক্ষেপে 'শ্রীমান' নামের পরিচিতি পাওয়া যায়। এটি এমন একটি শব্দ, যা একজন পুরুষ ব্যক্তিকে সম্বোধন করতে ব্যবহৃত হয়।
তিনি এ প্রসঙ্গে টুইটে লেখেন, "আকর্ষণীয় সংক্ষিপ্ত শব্দগুলি তৈরি করার সঙ্গে মোদী সরকারের ভাবনার কোনো মিল নেই। এদিন স্থায়ী কমিটির বৈঠকে আমরা সচেতন হয়েছি সায়েন্স রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং মেনটেনেন্স ও নেটওয়ার্কস নিয়ে। তার উত্তরে জয়রাম রমেশ লেখেন- আমার উত্তর ছিল, শ্রীমতী কোথায়! আসলে সায়েন্স রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং মেনটেনেন্স অ্যান্ড নেটওয়ার্কস-এর সংক্ষিপ্ত রূপ হল এসআরআইএমএএন অর্থাৎ শ্রীমান। এই শ্রীমান শব্দবন্ধের পাল্টা জয়রাম রমেশ উত্তর দেন শ্রীমতী কোথায়।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অনেকগুলি স্কিম বা প্রোগ্রাম চালাচ্ছে, যা তাদের সংক্ষিপ্ত শব্দগুলির মাধ্যমে চিহ্নিত করা হয়। সেখানে সুপরিচিত বাক্যাংশ বা শব্দগুলির সাথে তা সম্পর্কিত। উদাহরণস্বরূপ, কেন্দ্রের বিমান চালনা প্রকল্প ইউডিএএন বা উদানের নিজস্ব অর্থ হিন্দিতে রয়েছে, যা প্রোগ্রামের সাথে সম্পর্কিত। এটি 'উড়ে দেশ কা আম নাগরিক' বা দেশের সাধারণ নাগরিকের উড়ানের কথা বলা হয়েছে। কিংবা এএমআরইউটি বা আম্রুত অটল মিশন-এর সংক্ষিপ্ত রূপ। সেখানে পুনর্জীবন এবং শহুরে রূপান্তরের কাজ হয়।
তেমনই শ্রীমান হল একটি সরকারি প্রোগ্রাম, যার লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্টেকহোল্ডারদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে দেশের বিজ্ঞানী, শিল্প পেশাদার এবং গবেষকদের গবেষণা পরিকাঠামোর দক্ষ ব্যবহার করা এবং বৃহত্তর অ্যাক্সেসের জন্য প্রচার করা। সেই নাম নিয়েই রসবোধের পরিচয় দিয়ে ব্যঙ্গ করেছেন জয়রাম রমেশ।












Click it and Unblock the Notifications