চিদম্বরমের পর কংগ্রেসের আরও এক প্রাক্তন মন্ত্রী ইডি-জালে, দিল্লিতে ডেকে গ্রেফতার
কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে গ্রেফতার করল ইডি। তাণঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল। সেই মামলার তদন্তে শিবকুমার সহযোগিতা করছিলেন না বলে অভিযোগ।
কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে গ্রেফতার করল ইডি। তাণঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল। সেই মামলার তদন্তে শিবকুমার সহযোগিতা করছিলেন না বলে অভিযোগ। সেই কারণেই চারদিন ধরে দফায় দফায় দেরা করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টর তাঁকে গ্রেফতার করল। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি।

কর্ণাটকের জেডিএস ও কংগ্রেসের জোট সরকারের মন্ত্রী শিবকুমারকে দিল্লিতে তলব করা হয়েছিল চারদিন আগে। কর্ণাটক হাইকোর্ট তাঁর আগাম জামিনের মামলা খারিজ করার পর ইডি তাঁকে দিল্লির অফিসে তলব করে। সেখানেই চারদিনভর তাঁকে জেরা করছিলেন তদন্তকারীরা। মঙ্গলবার দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেফতার করা হল।












Click it and Unblock the Notifications