নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় কোমর বেঁধে নামছে কংগ্রেস
প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কংগ্রেস শিবিরে। কোনও ভাবেই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হতে দেওয়া যাবে না। সেই লক্ষ্য নিয়েই আগে থেকেই দল ভারী করতে শুরু করে দিয়েছেন কংগ্রেস নেতারা।
প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কংগ্রেস শিবিরে। কোনও ভাবেই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হতে দেওয়া যাবে না। সেই লক্ষ্য নিয়েই আগে থেকেই দল ভারী করতে শুরু করে দিয়েছেন কংগ্রেস নেতারা। উত্তর পূর্বের রাজ্যগুলিকে আগে থেকেই এই বিরোধিতায় সামিল হওয়ার আবেদন জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেস শিবিরে প্রস্তুতি
গতকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কংগ্রেস শিবিরে। যেভাবেই হোক নাগরিকত্ব সংশোধনী বিল পাস হতে দেওয়া যাবে না। বিরোধিতায় সরব হয়েছেন তাঁরা। লোকসভা কী হবে তাঁদের স্ট্যাটেজি এই নিয়ে গতকালই সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠক সেরেছেন কংগ্রেস সাংসদরা। রবিবার ১০ জনপথে বৈঠক করেছেন সোনিয়া। অসমের কংগ্রেস নেতা গৌরব গগৈও এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেছেন, উত্তরপূর্বের রাজ্যের কংগ্রেসের শরিক দলগুলির কাছে এই বিলের বিরোধিতার আবেদন জানিয়েছেন তাঁরা।

হিন্দুত্বের জিগির জাগিয়ে তুলতেই বিল সংশোধন
কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি হিন্দুত্বের জিগির জাগিয়ে তুলতেই এই বিল সংশোধন করতে চাইছে। সেকারণেই পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিবেশি রাষ্ট্রের অমুসলিম সম্প্রদায়ের বাসিন্দাদের দ্রুত নাগরিকত্ব প্রদান করতে চাইছে বিজেপি। এতে কোনঠাসা করা যাবে মুসলিম সম্প্রদায়ের বাসিন্দাদের।

বিরোধিতার চাপে বাদ পড়েছে উত্তর পূর্ব রাজ্য
এই বিল পেশের আগে থেকেই উত্তর পূর্বের রাজ্যগুলি প্রবল বিরোধিতা শুরু করে। এমনকী বিজেপির শরিক দলগুলিও এই নিয়ে সরব হয়েছিল। তাঁদের বোঝাতে একাধিকবার অসম, মণিপুর, মেঘালয় সফর করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বিরোধিতা কমেনি। শেষে চাপে পড়েই উত্তর পূর্বের রাজ্যগুলিকে এই আইনের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

মুসলিমদের চাপে রাখতেই বিল
নাগরিকত্ব সংশোধনী বিলে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ প্রতিবেশি রাষ্ট্রের ৬টি ধর্মের বাসিন্দারা মাত্র ৬ বছর ভারতে বসবাস করলেই নাগরিকত্ব পেয়ে যাবে। কেবল মাত্র মুসলিমরা এই সুবিধা পাবেন না। যার জেরে কোনঠাসা হতে শুরু করবে মুসলিমরা। তাঁদের অস্তিত্ব সংকট তৈরি হবে। এই পরিস্থিতি তৈরি করতে চাইছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications