মোদী-শাহের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস! ব্যবস্থাগ্রহণের দাবি নিয়ে শুনানি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। এরই বিরুদ্ধেসুপ্রিম কোর্টে আবেদন জানাল কংগ্রেস।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। এরই বিরুদ্ধে
সুপ্রিম কোর্টে আবেদন জানাল কংগ্রেস। তাদের আবেদনে বলা হয়েছে, অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যে এবিষয়ে ব্যবস্থা নিতে হবে। কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের
অভিযোগ, গত তিন সপ্তাহে এই সংক্রান্ত কোনও অভিযোগ নিয়ে ব্যবস্থা নেয়নি কমিশন।

মোদী-শাহের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস! ব্যবস্থাগ্রহণের দাবি নিয়ে শুনানি

প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধী বেঞ্চ জানিয়েছেন, মঙ্গলবার এই মামলার শুনানি হবে।

সুপ্রিম কোর্টে করা আবেদন সুস্মিতা দেবের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ সভাগুলিতে ঘৃণামূলক বক্তৃতা করছেন। ভোটারদের
মধ্যে বিভাজন করতে তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী গুজরাতেই আচরণবিধি লঙ্ঘন করেছেন ২৩ এপ্রিল নিজের ভোট দেওয়ার পর। নিজের বক্তব্য রাখা ছাড়াও সেখানে তিনি রোড
শো-র মতো অনুষ্ঠান করেন বলে অভিযোগ করেছে কংগ্রেস।

নির্বাচন কমিশন গত মাসে পরিষ্কার করে দিয়েছিল, ভোটপ্রচারে যেন দেশের সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকা হয়। কংগ্রেসের অভিযোগ, কমিশনের
এমন নির্দেশ থাকা সত্ত্বেও বিজেপির বিভিন্ন সভায় মোদী ও অমিত শাহ সেনাবাহিনী নিয়ে মন্তব্য করে যাচ্ছেন।

গুজরাতের সুরেন্দ্রনগরে ১৭ এপ্রিলের ভোট প্রচারে গিয়ে মোদী পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য করেছিলেন।

রবিবার বিহারের সীতামারিতে গিয়ে অমিত শাহ বলেছেন, মোদী সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করেছে। দেশের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে
বলে মন্তব্য করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+