শিবসেনার সঙ্গে জোট গড়ে সরকার গঠনে এনসিপিকে সবুজ সঙ্কেত কংগ্রেসের

শুক্রবারের বৈঠকেই চূড়ান্ত হবে মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপির নেতৃত্বে সরকার গঠনের সিদ্ধান্ত। শুক্রবার মুম্বইয়ের আগামিকাল চূড়ান্ত বৈঠকে বসছে শিবসেনা, এনসিপি।

শুক্রবারের বৈঠকেই চূড়ান্ত হবে মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপির নেতৃত্বে সরকার গঠনের সিদ্ধান্ত। শুক্রবার মুম্বইয়ের আগামিকাল চূড়ান্ত বৈঠকে বসছে শিবসেনা, এনসিপি। তার আগে দফায় দফায় এই নিয়ে বৈঠক সেরেছে কংগ্রেস-এনসিপি। কংগ্রেস নেতা পৃথ্বিরাজ চবন জানিয়েছেন শিবসেনাকে সমর্থনের বিষয়ে একমত হয়েছে কংগ্রেস এবং এনসিপি।

শিবসেনার সঙ্গে জোট গড়ে সরকার গঠনে এনসিপিকে সবুজ সঙ্কেত কংগ্রেসের

কংগ্রেসের এই বক্তব্যই মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের সরকার গঠনের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে দিল। বুধবার এই নিয়ে কংগ্রেস এবং শিবসেনার মধ্যে ম্যারাথন বৈঠক হয়েছে। দিল্লিতে দফায় দফায় সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন শরদ পাওয়ার। এদিকে আবার লোকসভায় শিবসেনাকে সরকার গঠনের সমর্থনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সোনিয়া গান্ধী এবং শরদ পাওয়ারকে অনুরোধ জানিয়েছেন সেনা সাংসদ।

এদিকে সরকার গঠনের ইতিবাচক ইঙ্গিত মেলার সঙ্গে সঙ্গে বিজেিপর নজর থেকে দলের বিধায়কদের বাঁচাতে আগামিকালই তাঁদের রাজস্থানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। মুম্বইয়ে থাকবেন শুধু উদ্ধব এবং আদিত্য ঠাকরে। কয়েকদিন আগে একই ভাবে মহারাষ্ট্র থেকে দলের বিধায়কদের রাজস্থানে সরিয়ে এনেছিল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+