বিজেপিকে নতুন বছরে ৭টি রেজোলিউশন 'উপহার' দিল জাতীয় কংগ্রেস

বিজেপির জন্য নতুন বছরের রেজোলিউশন ঠিক করে দিল কংগ্রেস। রীতিমত তোপ দাগার ভঙ্গিমাতেই এই সব রেজোলিউশন ঠিক করে দিল কংগ্রেস।

বিজেপির জন্য নতুন বছরের রেজোলিউশন ঠিক করে দিল জাতীয় কংগ্রেস। রীতিমত তোপ দাগার ভঙ্গিমাতেই এই সব রেজোলিউশন ঠিক করে দিল কংগ্রেস। এই রেজলিউশনের মধ্যে রয়েছে গণতান্ত্রিক নীতিকে রক্ষা করা, রাজনীতিতে পুরুষতন্ত্রের হার কমানো, ও সত্যি কথা বলা।

বিজেপিকে কংগ্রের পরামর্শ

বিজেপিকে কংগ্রের পরামর্শ

বিজেপিকে কংগ্রেস আরও পরামর্শ দেয়, সম্পূর্ণরূপে জীবনযাপন করুন এবং অন্যকেও একই রকম ভাবে বাঁচতে দিন। পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রে কম খরচ করতে বিজেপিকে পরামর্শ দেয় কংগ্রেস। এছাড়া বিজেপির সদস্যদের ভালো করে সংবিধআন পড়তে বলে কংগ্রেস। এবং নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদেশের থেকে দেশে বেশি সময় কাটানোর উপদেশ দেয় কংগ্রেস।

বিজেপিকে উদ্দেশ্য করে প্রতিবেদন

নিজেদের ওয়েবসাইটে এই রেজলিউশনগুলি প্রকাশ করে বিজেপির উদ্দেশ্যে একটি প্রতিবেদনে লেখা হয়, 'প্রতি বছরই অনেকে নতুন বছরে অনেক প্রতিজ্ঞা করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি রক্ষা করতে তাঁরা ব্যর্থ হন। কিন্তু তাও আমরা বিজেপিকে এই প্রতিজ্ঞাগুলি করতে বলছি যাতে দেশে গণতান্ত্রিক আবহাওয়া ফিরে আসে।'

টুইটার হ্যান্ডেলে শেয়ার করে কংগ্রেস

টুইটার হ্যান্ডেলে শেয়ার করে কংগ্রেস

এরপর এই প্রতিবেদনটি কংগ্রেস নিজেদের টুইটার হ্যান্ডেলেও শেয়ার করে। ক্যাপশনে লেখে, 'শীর্ষ ৭ নতুন বছরের রেজোলিউশন, যা বিজেপির অবিলম্বে করা উচিত।' কংগ্রেসের তরফে আরও বলা হয়, নতুন বছর সবার জন্যেই নতুন এক উদ্দীপনা নিয়ে আসে। আরও ভালো ভাবে জীবন যাপন করার উৎসাহ যোগায়।

বিজেপিকে রেজোলিউশনগুলি 'উপহার' কংগ্রেসের

বিজেপিকে রেজোলিউশনগুলি 'উপহার' কংগ্রেসের

বিজেপিকে রেজোলিউশনগুলি 'উপহার' দিয়ে কংগ্রেস লেখে, 'নতুন বছরে ক্ষমতাসীন দলকে আমাদের উপহার এই ৭টি রেজোলিউশন। আমরা মানুষের করা ৭টি শীর্ষ রেজোলিউশন বেছেছি। তারপর সেগুলিকে প্রয়োজনে একটু বদলে বিজেপিকে উপহার দিচ্ছি যাতে দেশের ও সাধারণ মানুষের কল্যাণ হয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+