সুদীপ ফিরতেই কংগ্রেস পেল অক্সিজেন, বিজেপিকে হারিয়ে মোক্ষম জবাব তৃণমূলকে
সুদীপ ফিরতেই কংগ্রেস পেল অক্সিজেন, বিজেপিকে হারিয়ে মোক্ষম জবাব তৃণমূলকে
তৃণমূল পারেনি, পারল কংগ্রেস। সুদীপ রায় বর্মন ফিরতেই ফের অক্সিজেন পেল কংগ্রেস। একইসঙ্গে দেশের গ্র্যান্ড ওল্ড পার্টি খাতা খুলল ত্রিপুরায়। ত্রিপুরার রাজধানী আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে জয়ী হলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। একইসঙ্গে কংগ্রেস রসদ পেয়ে গেল উত্তর-পূর্বে হাওয়া ঘোরানোর।

সুদীপ রায় বর্মনের হাত ধরে জয়ের সরণিতে কংগ্রেস
উত্তর-পূর্ব ভারতে কংগ্রেস ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিল। এক এক করে সমস্ত রাজ্যই হাতছাড়া হয়ছিল কংগ্রেসের। পাঁচ বছর আগেও কংগ্রেস ত্রিপুরায় ছিল প্রধান বিরোধী দল। কিন্তু ২০১৮-র ভোটে তাঁরা শূন্য হয়ে যায়। কংগ্রেসের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে বিজেপিতে যাওয়ার পরই কংগ্রেস পিছোতে থাকে।

কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়ে বিজেপিকে হারালেন সুদীপ
এবার সেই সুদীপ রায় বর্মন ফের বিজেপি ছেড়ে ফিরে এসেছেন পুরনো দলে। আগরতলা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কংগ্রেসের টিকিটে। বিজেপি ছেড়ে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েই জয়ী হলেন সুদীপ রায় বর্মন। তিনি বিজেপিকে হারিয়ে দিলেন তিন হাজারেরও বেশি ভোটে। তৃণমূলের ভোট কাটাকাটি, শাসক বিজেপির ভোট-হিংসা সত্ত্বেও কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন জয়ী হলেন আগরতলায়।

মুখ্যমন্ত্রীকে জেতাতে সন্ত্রাসের রাস্তা নিয়েছে বিজেপি, অভিযোগ
এই আগরতলা আসন থেকে বরাবর জিতে এসেছেন সুদীপ রায় বর্মন। কংগ্রেসের টিকিটে চারবার জেতার পর ২০১৮-য় বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি। এবার ফের কংগ্রেসে ফিরেও তিনি জয়ী হলেন। টাউন বরদোয়ালিতে অবশ্য জয়ের ধারা ধরে রাখতে পারলেন না কংগ্রেস প্রার্থী আশিস সাহা। মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে তিনি হেরে গেলেন। তবে তিনি এই হারের জন্য ভোট-সন্ত্রাসকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রীকে জেতাতে সন্ত্রাসের রাস্তা নিয়েছে বিজেপি।

তৃণমূল পক্ষান্তরে বিজেপিরই সুবিধা করে দিচ্ছে, অভিযোগ
তবে আশিস সাহা জিততে না পারলেও সুদীপ রায় বর্মনের জয়ে একইসঙ্গে বিজেপি ও তৃণমূলকে জবাব দেওয়া গিয়েছে বলে মনে করছে কংগ্রেস। কংগ্রেসই যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মূল চ্যালেঞ্জার তা প্রমাণ হয়ে গিয়েছে উপনির্বাচনে। ত্রিমুখী লড়াউ হলে সিপিএম থকাবে সামনে, তৃণমূল নয়। বরং তৃণমূল যে সামান্য ভোট কাটছে, তাতে বিরোধী হিসেবে কংগ্রেসের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহল। তৃণমূল পক্ষান্তরে বিজেপিরই সুবিধা করে দিচ্ছে।

ফিরে আসার লড়াইয়ে অগ্রগণ্য কংগ্রেসই প্রধান বিরোধী
কংগ্রেস মনে করছে, ত্রিপুরায় ২০২৩-এর নির্বাচনে তাঁরা বিজেপিকে আরও কড়া চ্যালেঞ্জ দেবে। এই উপনির্বাচন প্রমাণ হয়ে গিয়েছে কংগ্রেসই এখানে প্রধান বিরোধী শক্তি। আগরতলায় জয় পাওয়া শুধু নয়, মুখ্যমন্ত্রীর জেতা আসনেও কংগ্রেস ৩৪ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। আর সুরমা কেন্দ্রেও কংগ্রেস সমর্থিত টিপ্রা প্রা্রথী দ্বিতীয় হয়েছে। ফলে কংগ্রেস ফিরে আসার লড়াইয়ে অগ্রগণ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications