ভোট প্রচারে 'কটূ' কথা! অমিত শাহের বিরুদ্ধে কমিশনের অভিযোগ রাহুলের দলের
নির্বাচন কমিশনের কাছে এবার সরাসরি বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করল কংগ্রেস।
নির্বাচন কমিশনের কাছে এবার সরাসরি বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করল কংগ্রেস। বিকানেরে সাম্প্রতিক সফরের সময় তিনি দলের কর্মীদের বিরোধীদের দিকে উস্কে দিয়েছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস। একইসঙ্গে নির্বাচন কমিশনের কাছে রাজস্থানের মন্ত্রী শ্রীচাঁদ কৃপলানি এবং বিজেপি বিধায়ক রামেট যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে।

নির্বাচন কমিশনের তরফে করা কংগ্রেসের অভিযোগে বলা হয়েছে, বিজেপির সভাপতি অমিত শাহ, মন্ত্রী এবং বিধায়করা নির্বাচনের আদর্শ আাচরণবিধি লঙ্ঘন করেছেন। কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের উস্কে দিয়েছেন বিজেপি সভাপতি, অভিযোগ করেছে রাহুলের দল।
রাজস্থান কংগ্রেস মুখপত্র সুশীল শর্মার অভিযোগ, মন্ত্রী এবং নিমবহেরার বিজেপি প্রার্থী শ্রীচাঁদ কৃপলানি জনগণকে বলেছেন, যদি তাঁকে ভোট দিয়ে জয়ী না করেন, তাহলে তিনি আত্নহত্যা করবেন। অন্যদিকে বিজেপি বিধায়ক তথা এবারের প্রার্থী রামহেট যাদবের বিরুদ্ধে অভিযোগ, রাজস্থানের অবৈধ বালি খাদান নিয়ে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে কথা বলেছেন।
কংগ্রেসের তরফে রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার রাজেশ চৌহানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অফিসারের স্ত্রী শোভা চৌহান সোজাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী। সরকারি অফিসার বিজেপি কর্মীর মতো কাজ করছেন বলে অভিযোগ কংগ্রেসের।
রাজস্থানে নির্বাচন ৭ ডিসেম্বর। ভোট গণনা ১১ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications