মোদীর রাজত্বে জাল নোট বেড়ে দ্বিগুণ! রিজার্ভ ব্যাঙ্কের তথ্যই বড় ইস্যু হবে ২০২৪-এ
মোদীর রাজত্বে জাল নোট বেড়ে দ্বিগুণ! রিজার্ভ ব্যাঙ্কের তথ্যই বড় ইস্যু হবে ২০২৪-এ
জাল নোট রুখতে রাতারাতি নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালের ৮ নভেম্বরের সেই নোটবন্দির পর কেটে গিয়েছে সাড়ে পাঁচ বছর। তারপরও দেশ জাল নোট মুক্ত নয়। বড় মুখ করে মোদী যে দাবি করেছিলেন, তা নোটবন্দির পরেও হয়নি, আজও জাল নোট মুক্ত হয়নি দেশ। কংগ্রেস সাসংদ রাহুল গান্ধী ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটে পরিসংখ্যান দিয়ে তা দেখিয়ে দিলেন।

নোট বাতিলের পাঁচ বছরেও দেশ জাল নোট মুক্ত নয়
২০১৬ সালের নভেম্বরের ওই রাতে আগাম কিছু না জানিয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে চরম সমস্যার মধ্যে ফেলে দিয়েছিলেন। যুক্তি দিয়েছিলেন জাল নোটের কারবার রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পাঁচ বছরেও দেশ জাল নোট মুক্ত হতে পারল না প্রধানমন্ত্রী মোদীর 'ঐতিহাসিক' সিদ্ধান্তের পরও।

বিজেপির বিরুদ্ধে বড় অস্ত্র হয়ে উঠতে পারে জাল নোট
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান দিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন দেখিয়ে দিয়েছেন, প্রতি বছরই নিয়ম করে বাড়ছে জাল নোটের সংখ্যা। ২০২৪-এর লোকসভা ভোটের আগে তাই মোদীর নোট বাতিলের বিরুদ্ধে জাল নোটের বাড়বাড়ন্তকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। বিরোধীদের কাছে বিজেপির বিরুদ্ধে বড় অস্ত্র হয়ে উঠতে পারে জাল নোটের পরিসংখ্যান।
|
নোট বাতিলের পরে জাল নোটের বাড়বৃদ্ধি, টুইট ডেরেকের
ডেরেক ও'ব্রায়েন টুইটে লিখেছেন, নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোট বাতিলের কথা মনে আছে। কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরোধিতায় সরব হয়েছিলেন। মনে আছে, আপনি বলেছিলেন, নোট বাতিলের পরে জাল নোটের পরিমাণ কমে যাবে। এই দেখুন রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান। এরপর একটি গ্রাফিক্স দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন বছরে বছরে কী হারে বেড়েছে জাল নোট।

ডেরেক ও’ব্রায়েনের টুইটে জাল নোট পরিসংখ্যানের গ্রাফিক্স
ডেরেক ও'ব্রায়েনের টুইটে দেওয়া তথ্য নির্ভর গ্রাফিক্সে দেখানো হয়েছে, ২০২০০২১ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা বেড়ে ১০১.৯ শতাংশ। এক বছরে ৫০০ টাকার জাল নোট দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। বিগত এক বছরে ২০০০ টাকার জাল নোটের সংখ্যাও বেড়েছে ৫৪.৬ শতাংশ।

২০০০ থেকে ১০ টাকার জাল নোটে ছেয়ে গিয়েছে দেশ
ডেরেক ও'ব্রায়েনের কথায়, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে শুধু ৫০০ ও ২০০০ টাকার নোটই নয়, অন্যান্য সমস্ত নোটেই বেড়েছে জাল। ২০০ টাকার নোটে জাল বেড়েছে ১১.৭ শতাংশ। এমনকী ১০ টাকা ও ২০ টাকার জাল নোটের সংখ্যাও বেড়েছে। ১০ টাকার জাল নোট বেড়েছে ১৬.৪ শতাংশ এবং ২০ টাকার জাল নোট বেড়েছে ১৬.৫ শতাংশ।
|
রাহুলে টুইটেও জাল নোটের পরিসংখ্যান, খোঁচা মোদীকে
বিরোধীরা এই জাল নোটের পরিসংখ্যানকে হাতিয়ার করতে চাইছে আসন্ন ২০২৪-এর নির্বাচনে। শুধু তৃণমূল নয়, কংগ্রেসও এই জাল নোটের পরিসংখ্যানকে হাতিয়ার করছে। রাহুল গান্ধীও টুইট করে জাল নোট সংক্রান্ত পরিসংখ্যান দিয়ে কেন্দ্রকে বিঁধেছেন। আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে নোট বন্দি ও জাল নোটকে অন্যতম ইস্যু করতে বদ্ধপরিকর বিরোধীরা।

ক্যাশলেস লেনদেনের লক্ষ্যমাত্রা অর্জনেও ফেল মোদী
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক আর একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। সেটি হল বাজারে নগদের পরিমাণ। নোট বাতিলের আগে বাজারে নগদ ছিল ১৮ লক্ষ টাকা। এখন সেটা বেড়ে বয়েছে প্রায় ৩১ লক্ষ টাকা। অর্থার ক্যাশলেস লেনদেনের যে লক্ষ্যমাত্রা সামনে রাখা হয়েছিল, তাও ফলপ্রসূ হয়নি। বাজারে নগদের পরিমাণও বেড়েছে। তা নিয়েও রাহুল গান্ধী বিঁধেছেন মোদী সরকারকে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications