অধিবেশনের শুরুতেই সংসদ অচল করতে কাশ্মীর ও ফসল নষ্ট ইস্যুতে মুলতুবি প্রস্তাব পেশ কংগ্রেস ও শিবসেনার
আঁচ করা গিয়েছিল আগেই। আর সেই মতো সংসদের কাজ অচল করতে মুলতুবি প্রস্তাব আনল বিরোধীরা। সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরু হতেই দুটি পৃথক বিষয় নিয়ে সংসদ মুলতুবা রাখার প্রস্তাবের নোটিস পেশ করে কংগ্রেস ও সদ্য বিরোধী আসনে বসা শিবসেনা।

কাশ্মীর ইস্যুতে মুলতুবি প্রস্তাব কংগ্রেস
কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় সংসদ মুলতুবির প্রস্তাব আনে কংগ্রেস। কাশ্মীর নিয়ে সংসদে সরকারকে কোণঠাসা করতে যে কংগ্রেস কোমর বাধছে তা বোঝা গিয়েছিল রবিবারই। রবিরবার সর্বদলীয় বৈঠকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সরাসরিই প্রশ্ন তুললেন, কেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে? তাঁকে কি অধিবেশনে হাজির হওয়ার সুযোগ দেওয়া হবে না? একই প্রশ্ন তুলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীরর চৌধুরী।

তিন মাস পরেও পরিস্থিতি স্বাভাবিক নয় কাশ্মীরে
অগাস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা অধিকার খর্ব করার পর থেকে উপত্যকা আজ পর্যন্ত স্বাভাবিক হয়নি। সকাল-সন্ধ্যা কিছু সময়ের জন্য বাজার খোলা ছাড়া জনজীবন স্বাভাবিক নয়। ইন্টারনেট পরিষেবা এখনও চালু হয়নি। চালু হয়নি পোস্টপেইড মোবাইল পরিষেবাও। রাজনৈতিক দলের নেতারা এখনও গৃহবন্দি। কোনও রাজনৈতিক কর্মসূচিতে কাউকে যোগ দিতে দেওয়া হচ্ছে না। যদিও এভাবে সেখানে পঞ্চায়েতের ব্লক পর্যায়ের কর্তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে; এখন তোড়জোড় চলছে বিধানসভার ভোট গ্রহণের।

ফসল নষ্ট প্রসঙ্গে মুলতুবি প্রস্তাব সেনার
এদিকে সদ্য এনডিএ থেকে বেরিয়ে আসা শিবসেনাও সদ্য প্রাক্তন শরিকদের বিরুদ্ধে সুর চড়িয়েছে। মহারাষ্ট্রে অতিবৃষ্টির কারণে কৃষকদের ফসল নষ্ট ও কৃষক আত্মহত্যা নিয়ে সরব হবে সংসদ মুলতুবি রাখার প্রস্তাব এনেছে তারা।

শিবসেনা রাজ্যসভায় বিরোধী আসনে বসায়
এদিকে শিবসেনা লোকসভায় বিরোধী আসনে বসলে বিজেপির সেরকম রোনও ক্ষতি না হলেও রাজ্যসভায় এর প্রভাব পড়তে চলেছে বিস্তর। চলতি অধিবেশনেই রাজ্যসভায় নাগরিকত্ব আইন সংশোধন বিল পেশ করতে চলেছে। এর আগে লোকসভায় বিলটি পাস হলেও পর্যাপ্ত সংখ্যা না থাকায় তা রাজ্যসভায় পেশ করা হয়নি। এদিকে এনডিএ থেকে সদ্য বিচ্ছেদ হওয়া শিবসেনা রাজ্যসভায় এবার বিরোধী আসনে। এই অবস্থায় বিলটি পাস করানো সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।












Click it and Unblock the Notifications