কোভিড গ্রাফ নামলেও কমছেনা উদ্বেগ, ডেল্টা ভ্যারিয়্যান্টের শক্তিবৃদ্ধিতে দিশেহারা চিকিৎসক মহল

কোভিড গ্রাফ নামলেও কমছেনা উদ্বেগ, ডেল্টা ভ্যারিয়্যান্টের শক্তিবৃদ্ধিতে দিশেহারা চিকিৎসক মহল

করোনাকালে গোটা বিশ্বজুড়েই সর্বাধিক উদ্বেগ বাড়িয়েছে করোনার ভারতীয় স্ট্রেন। এমনকী এই স্ট্রেন পুরনো স্ট্রেনের থেকে ৫০ শতাংশ অধিক সংক্রামক ও প্রাণঘাতী বলেও গবেষণায় উঠে এসেছিল। ডাবল মিউট্যান্ট বি.১.৬১৭ ভ্যারিয়েন্টেরই নতুন নামকরণ করা হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে গত মাসেই এটিকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করা হয়েছে।

শক্তি বাড়াচ্ছে ডেল্টা

শক্তি বাড়াচ্ছে ডেল্টা

এমনকী করোনার আলফা ভ্যারিয়েন্টের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি শক্তিশালী ডেল্টা। সরকারি গবেষণা বলছে, ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পিছনে এই সংক্রামক ভ্যারিয়েন্ট দায়ী। যার উৎপত্তিস্থল ভারত। সম্প্রতি ইন্ডিয়ান এসএআরএস সিওভি২ জিনোমিক কনসোর্টিয়া ও জাতীয় রোগ নিয়ন্ত্রণের কেন্দ্রে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট্রে বিষয়ে বিস্তর গবেষণা চলানো হয়। যাতে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

উদ্বেগের কথা শুনিয়েছে ব্রিটেনও

উদ্বেগের কথা শুনিয়েছে ব্রিটেনও

এদিকে ডেল্টা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগের কথা শুনিয়েছে ব্রিটেনের পাবলিক হেলথ ইংল্যান্ড। দেশের কোভিড ভ্যারিয়েন্ট নিয়ে পর্যবেক্ষণের অভিজ্ঞতা সবার সামনে এনেছেন তাঁরা। সেখানে বলা হয়েছে, প্রাথমিক প্রামাণ্য তথ্যের ভিত্তিতে আলফার থেকে ডেল্টা ভ্যারিয়েন্টকে বেশি ক্ষতিকর মনে হয়েছে।

 দেশের প্রতিটা কোণায় ছড়িয়েচে ডেল্টা ভ্যারিয়েন্ট

দেশের প্রতিটা কোণায় ছড়িয়েচে ডেল্টা ভ্যারিয়েন্ট

এমনকী একাধিক গবেষণা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে বর্তমানে দেশে সব রাজ্যেই রয়েছে কোভিডের এই ভ্যারিয়েন্ট। যদিও দিল্লি, অন্ধ্রপ্রদেশ , গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা, তেলাঙ্গানায় মারাত্মক প্রভাব বিস্তার করেছে এই ভাইরাস। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে সরকারের।

১২,২০০ ভ্যারিয়েন্ট রয়েছে দেশে

১২,২০০ ভ্যারিয়েন্ট রয়েছে দেশে

যদিও গবেষকরা জানিয়েছেন, বেশি সংক্রামক হলেও ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য বেশি মানুষ মারা গেছেন কি না , এ বিষয়ে নিশ্চিত নন তাঁরা। মনকী এই ভ্যারিয়েন্টের ফলে কোভিড রোগীর অবস্থা গুরুতর হয়েছে কি না তাও জানেন না গবেষকরা। তবে এর সংক্রমণ ক্ষমতা যে সর্বাধিক তা স্বীকার করে নিচ্ছেন সকলেই। অন্যদিকে এই ভ্যারিয়েন্ট ছাড়াও দেশে বর্তমানে করোনার প্রায় ১২,২০০ ভ্যারিয়েন্ট রয়েছে। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+